Sunday, May 17, 2026

জাতীয় পুরস্কার জিতে ইতিহাস তৈরি ‘পুষ্পা’র! বিরাট সাফল্য আল্লু অর্জুনের

Date:

Share post:

৬৯ তম জাতীয় পুরস্কার (69th National Film Award) ঘোষণা হতেই তেলুগু সিনে জগতে(Telugu entertainment industry) উচ্ছাসের বন্যা।’ পুষ্পা'(Pushpa )সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার (Best Actor) জাতীয় পুরস্কার জিতে নিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun)। তৈরি হল নয়া কীর্তি। অতীতে তেলুগু সিনেমা জাতীয় পুরস্কার পেলেও এই প্রথম সেই ইন্ডাস্ট্রির কোনও অভিনেতা জাতীয় পুরস্কার (National Award) জিতে নিলেন।

বছর দুই আগে সিলভার স্ক্রিনে মুক্তি পায় এই ছবি।।গান থেকে গল্প, অভিনয় থেকে অসাধারণ চিত্রনাট্য, ডায়ালগ সবেতেই নজরকাড়া ‘পুষ্পা’। দর্শকের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হয়। আল্লু অর্জুনের ভক্তরা তো বটেই, সিনে বিশ্লেষকরাও প্রশংসা করেছিলেন তাঁর অভিনয়শৈলীর। ফলে বক্স অফিসে রেকর্ড তৈরি হতে বেশি সময় লাগেনি। বৃহস্পতিবার জাতীয় চলচিত্র পুরস্কার ঘোষণার পর দেশের সেরা অভিনেতাদের মধ্যে নিজের জায়গা আরও পাকাপাকিভাবে তৈরি করে নিলেন আল্লু অর্জুন।

অভিনয়ের প্রতি আবেগ, অধ্যাবসায় ও অসামান্য প্রতিভার পরিচয় আগেই দিয়েছেন এই অভিনেতা। তাঁর যখন ২০ বছর বয়স তখন প্রথম ছবি মুক্তি পায়। সেভাবে সাফল্য না পেলেও সেদিন থেকেই নিজের জাত চিনিয়েছিলেন দক্ষিণী তারকা অভিনেতা।বানি, রেস গুরম, সার্রাইনডু, দেশামুদুরু, পারুগু, আর্য ২, বেদম, আলা বৈকুণ্ঠপুরমালু – একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, দুটি নন্দী অ্যাওয়ার্ড, একটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড-সহ একগুচ্ছ পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। এবার জুড়ে গেল জাতীয় পুরস্কার। পুষ্পা সিনেমায় তাঁর অভিনয় দক্ষিণী সিনেমাকে সর্বভারতীয় স্পটলাইটে নিয়ে আসে। এবার সেই ছবির সিকুয়েল আসার পালা।

 

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...