Tuesday, May 12, 2026

 দিল্লির জি-২০ শীর্ষ বৈঠকে থাকছেন না পুতিন! কারণ ব্যাখ্যা মস্কোর

Date:

Share post:

আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে জি ২০-র রাষ্ট্রগোষ্ঠীর শীর্ষ সম্মেলন৷ সেই সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিনের তরফে এ কথা জানানো হয়। পুতিনের না আসার প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, ‘‘সেই সময় জরুরি সামরিক সক্রিয়তার জেরে প্রেসিডেন্ট পুতিন সশরীরে জি২০ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন না।’’

যদিও কূটনৈতিক মহলের একাংশ মনে করছেন, সশরীরে হাজির না থাকলেও, সম্ভবত ভার্চুয়ালি জি২০ শীর্ষ বৈঠকে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট৷ বক্তৃতাও দিতে পারেন তিনি। চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ছিল ব্রিকস শীর্ষ সম্মেলন৷ সেখানেও অংশ  নেননি পুতিন। তবে ‘সামরিক সক্রিয়তা’ নয়, ইউক্রেনে যুদ্ধাপরাধ, গণহত্যা এবং শিশুদের জোর করে স্থানান্তরিত করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করেছে৷ সেই কারণেই গ্রেফতারি এড়াতে ব্রিকসে যাননি পুতিন৷

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন পুতিন৷ তার পর থেকে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সীমান্ত পেরোননি রুশ প্রেসিডেন্ট। গত বছর নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি২০ সম্মেলনেও যোগ দেননি তিনি৷

 

 

 

Related articles

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...