Saturday, May 23, 2026

লিপস অ্যান্ড বাউন্ডসের অভিযোগ পেয়েই তদন্তে পুলিশ, বাজেয়াপ্ত ২টি কম্পিউটার

Date:

Share post:

অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ। ইডির(ED) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে লালবাজার সাইবার সেলে(Lalbazar Cybar Cell) অভিযোগ জানিয়েছিল লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা(Leaps and Bounds)। অভিযোগ পেয়েই এবার তদন্তে নামল পুলিশ(Police)। অভিযোগের ভিত্তিতে সংস্থার ২টি কম্পিউটার বাজেয়াপ্ত করল পুলিশ। এই ২ কম্পিউটারে তল্লাশির সময় ইডির আধিকারিকরা অচেনা ফাইল ডাউনলোড করে রেখে গিয়েছিলেন বলে অভিযোগ জানিয়েছেন সংস্থার হিসাবরক্ষক।

গত সোমবার কলকাতার নিউ আলিপুরে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর দফতরে তল্লাশি চালান ইডির গোয়েন্দারা। মঙ্গলবার সকাল পর্যন্ত চলে তল্লাশিতে প্রচুর নথি ও ১টি হার্ড ডিস্ক উদ্ধার করে নিয়ে যায় তারা। যদিও ইডির বিরুদ্ধে সংস্থার তরফে অভিযোগ তোলা হয় তল্লাশি করতে এসে সংস্থার কম্পিউটারে ১৬টি অচেনা এক্সেল ফাইল ডাউনলোড করে রেখে গিয়েছেন ইডির গোয়েন্দারা। এই ফাইলগুলি ইডির তল্লাশির আগে ছিল না। এই ফাইলগুলির অস্তিত্ব আগে ছিল না। এই মর্মে শুক্রবার লালবাজারের সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করেন লিপস অ্যান্ড বাউন্ডসের হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সংস্থার ২টি কম্পিউটার বাজেয়াপ্ত করল পুলিশ।

Related articles

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...