Thursday, May 14, 2026

২৭৫ বছরের ঐতিহ্য নিয়ে জমজমাট গ্যালিফ স্ট্রিটের পোষ্যের হাট

Date:

Share post:

শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিটি রোডের দিকে একটু এগিয়ে সার্কুলার ক্যানেলের ঠিক পাশের গলিতে পৌঁছালে আপনার মনে হবে ভুল করে অন্য কোথাও চলে এসেছেন। দূরের গঙ্গা থেকে ভেসে আসা বাতাস আর পাখিদের কলকাকলি।জন্তুদের চিৎকারে সকাল সরগরম।কেউ বলে পাখির হাট কেউবা পশুর হাট।আবার কারও কারও মতে গাছের হাট।আবার মাছের হাটও বটে।অবশ্যই রঙিন মাছ।

বাজারের বয়স নিয়ে ইতিহাসের পাতা উল্টে দেখলে জানা যায় প্রায় ২৭৫ হতে চলল এই হাটের বয়স।রবিবার গ্যালিফ স্ট্রিটে সখের হাট ব্যাবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবিরও অনুষ্ঠিত হল।উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ তথা সাংবাদিক কুণাল ঘোষ, কলকাতা কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী সহ বিশিষ্টরা।এদিন প্রায় ১২০ জন রক্তদান করেন।এদের অধিকাংশই পোষ্যের হাটে আসা লোকজন।

কুণাল ঘোষ বলেন, মানুষের অবসাদ কাটাতে পোষ্যের হাট যে কতটা জরুরি তা যারা পোষ্য ভালোবাসেন তারাই বুঝবেন। এটির নাম শখের হাট ব্যবসায়ী সমিতি , কিন্তু এদের সঙ্গে প্রায় কয়েক হাজার মানুষের রুটি-রুজি জড়িয়ে আছে। এর বয়স কলকাতার থেকে সামান্য কম। সবমিলিয়ে পোষ্যকে ভালোবেসে এই হাট সমস্ত নিয়মবিধি মেনে চলে।এশিয়ার মধ্যে বৃহত্তম এবং পুরনো হাট এটি।এর সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য। এখানে যারা ব্যবসা করেন ৫ লক্ষের বেশি মানুষের অন্ন সংস্থান ও কর্ম সংস্থান এর সঙ্গে জড়িত।কাউন্সিলর অয়ন চক্রবর্তী বলেন, আমাদের বেঁচে থাকার সঙ্গে এই পোষ্যের হাটের নিবিড় যোগাযোগ।পোষ্যকে ভালবেসে লক্ষাধিক মানুষ প্রতি রবিবার এখানে হাজির হন।

এখানে কী নেই। ছোট্ট মলি থেকে জায়েন্ট আরোয়না। গোল্ডফিস, ডিসকাস প্যারোট মনের আনন্দে পাক খাচ্ছে মিষ্টি জলেই। মেরিন ফিসও আছে তবে তা সংখ্যায় কম। আর তারপর গাছ আর ফুল।কত যে নাম আর ততোধিক বাহার।প্লাস্টিকের রঙবেরঙের টব থেকে মাটির সুদৃশ্য টব এখানেই পাওয়া যাবে।সঙ্গে গাছ পরিচর্যার ছুরি কাঁচি। জল দেওয়ার ঝারি।আর গাছে দেওয়ার সব রকম সার তো আছেই।মাটি নেই তো কি হবে, ঘরে গাছ বসাবেন অবশ্যই । তাই ছোবরা আছে ভালো নাম কোকোপিট।রজনীগন্ধা, লিলি গাছ যেমন পাওয়া যাবে, ঠিক তেমনি অর্কিড ।ডালিয়া, জবা, গোলাপ, নয়নতারা কী চাই! গুল্ম তাও আছে খুশির হাটে। এককথায় সব ধরনের শখ এক জায়গায় মিটতে পারে এই খুশির হাটে। বনেদিয়ানা থেকে হালফিলের করপোরেট কালচার ।সব এখানে মিলেমিশে একাকার।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...