Saturday, May 16, 2026

স্কলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে ছাত্রীদের গয়না চু.রি! ঘটনার পর বেপাত্তা শিক্ষক

Date:

Share post:

চাঞ্চল্যকর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। এবার স্কলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ডেকে গয়না চুরির অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। ছাত্রীদের গয়না নিয়ে কার্যত বেপাত্তা ওই শিক্ষক।মুর্শিদাবাদের জলঙ্গির ঘটনা। অভিযোগ, সংখ্যালঘু দফতর থেকে স্কলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ডেকে ছাত্রীদের থেকে গয়না নিয়ে চম্পট দেন ওই শিক্ষক। অভিযুক্ত ওই শিক্ষকের নাম মিনারুল ইসলাম। খবর জানাজানি হতেই প্রতারক শিক্ষকের বাড়িতে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। এই ঘটনায় আপাতত ধৃত শিক্ষকের মা ও স্ত্রী।

স্থানীয় সূত্রে খবর সংখ্যালঘু দফতর থেকে স্কলারশিপ পাইয়ে দেওয়ার জন্য রবিবার বাড়িতে ছাত্রছাত্রীদের ডাকেন ওই শিক্ষক। তারপর বলা হয়, ওখানে সকলের ছবি তুলতে হবে। বলা হয়, গয়না পরা থাকলে স্কলারশিপের টাকা মিলবে না। তাই গয়না খুলতে বলেন তিনি। এরপর গয়না খুলে অভিযুক্ত শিক্ষকের কাছে দেওয়ার পরই তিনি ছাত্রছাত্রীদের জন্য খাবার আনতে যাওয়ার নাম করে চম্পট দেয় অভিযুক্ত শিক্ষক। বিষয়টা জানাজানি হতেই অভিযুক্ত শিক্ষকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পুলিশের দ্রুত গয়না উদ্ধারের আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ ওঠে। এই ঘটনায় আপাতত ধৃত শিক্ষকের মা ও স্ত্রী। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন- Gujrat: আদানিকে ৩৯০০ কোটি টাকা পাইয়ে দিয়েছে বিজেপি, অনিয়মের অভিযোগ কংগ্রেসের

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...