Wednesday, March 11, 2026

ভারতীয় শিবিরে ঋষভ পন্থ, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

ভারতীয় শিবিরে ঋষভ পন্থ। হ‍্যাঁ ঠিকই শুনছেন। ভারতীয় শিবিরে ঋষভ পন্থ। এই মুহূর্তে আলুরের কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে এশিয়া কাপের জন‍্য প্রস্তুতিতে ব‍্যস্ত টিম ইন্ডিয়া। আর সেখানেই দলের সতীর্থদের সঙ্গে দেখা করতে আসেন পন্থ। এশিয়া কাপের জন‍্য টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান তিনি। সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে বিসিসিআই।

এদিন বিসিসিআই যে ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে, কালো টি-শার্ট এবং কালো হাফ প্যান্ট পরে রোহিতদের অনুশীলনে হাজির পন্থ। তাঁর ডান পায়ের হাঁটুতে অবশ্য স্ট্র্যাপ বাঁধা। পন্থকে দেখে প্রথমেই এসে জড়িয়ে ধরেন কুলদীপ যাদব। শার্দূল ঠাকুরের সঙ্গেও বসে থাকতে দেখা যায় পন্থকে। এক সময় কোচ রাহুল দ্রাবিড়ের পিছনে দাঁড়িয়ে ছিলেন তিনি। হাসিমুখে দেখা যায় ভারতের উইকেটরক্ষককে।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

এই মুহুর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন পন্থ। গতবছর ডিসেম্বর মাসে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্থ। যদিও দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠেছেন পন্থ, সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন তিনি।

এদিকে জানা যাচ্ছে, বুধবার শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে উড়ে যাবে ভারতীয় দল। আগামী ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারত। এরপর ৪ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:জয় দিয়ে ইউএস ওপেনের যাত্রা শুরু জোকারের

 

 

 

spot_img

Related articles

আমি বাংলা ছেড়ে যেতে পারছি না: গান্ধীজিকে উদ্ধৃত করে রাজ্যবাসীকে খোলা চিঠি বোসের

বাংলার রাজ্যপাল পদে ইস্তাফা দিলেও রাজ্য ছেড়ে যেতে গিয়ে আবেগপ্রবণ সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)।...

ঐতিহাসিক! দেশে প্রথম ‘স্বেচ্ছামৃত্যু’র অনুমতি সুপ্রিম কোর্টের

মৃত্যুর নাম যখন ইউথেনেশিয়া (Euthanasia) তখন চোখের সামনে ভেসে ওঠে বছরের পর বছর অসম্ভব যন্ত্রণায় কাটানো কিছু অব্যক্ত...

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...