Thursday, June 25, 2026

যাদবপুরে অ্যান্টি র‌্যা.গিং কমিটির বৈঠক: লাইভ স্ট্রিমিংয়ের দাবি তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য। ওই ছাত্রের মৃত্যুর পিছনে র‌্যাগিংয়ের অভিযোগে গোটা রাজ্য তোলপাড়। ঘটনার দায় এড়াতে পারেন না রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। নিজের পছন্দের লোককে আবার অস্থায়ী উপাচার্য করে নতুন বিতর্ক তৈরি করেছেন। এবার ঘরেবাইরে চাপের মুখে পড়ে নড়েচড়ে বসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামী ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলকে নিয়ে অ্যান্টি র‌্যাগিং কমিটির বৈঠক ডাকলেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। ডাকা হয়েছে ছাত্রছাত্রীদেরও। তবে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি, এই বৈঠকে শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণের দাবি তুলেছে। শুধু তাই নয়, গোটা বৈঠকের লাইভ স্ট্রিমিং করার দাবিও তোলা হয়েছে।

গত ৯ আগস্ট যাদবপুরের মেইন হস্টেলে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যার রেশ এখনও চলছে। মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন- শিশিরকে দেখে উঠল ‘চোর’ স্লোগান, রেগে আগুন বিরোধী দলনেতার বাবা

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...