Tuesday, March 17, 2026

ঘেমেনেয়ে একসার তিলোত্তমা! কবে নামবে ঝেঁপে বৃষ্টি?

Date:

Share post:

কয়েকদিনের বৃষ্টির পরই শুষ্ক দক্ষিণবঙ্গ। ভ্যাপসা গরমে ঘেমেনেয়ে একসার দক্ষিণবঙ্গবাসী। সোমবার থেকে বৃষ্টি অনেকটাই কমেছে। বেড়েছে তাপমাত্রা। বাতাসে আদ্রর্তার পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। বর্ষার মরশুম এলেও গরম থেকে রেহাই মিলছে না। কবে ফের ঝেঁপে বৃষ্টি দক্ষিণে?

আরও পড়ুনঃ ফের উত্ত.প্ত মণিপুর! কুকিদের গ্রামে হাম.লা! চলল গু.লিও
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়া একই রকম থাকবে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে বেশি। বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।তবে অস্বস্তিকর গরমে নাকাল হতে হচ্ছে আমজনতাকে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ রাখি পূর্ণিমার দিনে দক্ষিণের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেগুলি হল মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান। আগামীকাল সামান্য বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।তবে শুক্রবার থেকেই হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর বা আবহাওয়া দফতর। এদিন থেকে উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আঝ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রায় স্বাভাবিকের থেকে বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯১ শতাংশ।

 

spot_img

Related articles

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...