Saturday, March 14, 2026

শাহের দলিত বিরোধিতার জেরেই বিজেপি ত্যাগ: বিস্ফোরক তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী

Date:

Share post:

মুখে “সবকা সাথ সবকা বিকাশের” গান গাওয়া বিজেপির(BJP) নেতাদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে বিভাজন ও জাত-পাতের রাজনীতি। তা নিম্নস্তরে যতখানি তার চেয়ে অনেক বেশি শীর্ষ স্তরে। এবার বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড হিসেবে পরিচিত অমিত শাহের বিরুদ্ধে এই রাজপাতের রাজনীতির বিস্ফোরক অভিযোগ তুললেন তেলেঙ্গানার(Telengana) এক প্রাক্তন বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী এ চন্দ্রশেখর(A Chandrasekhar)। তাঁর অভিযোগ, খোদ অমিত শাহের দলিত বিরোধিতার জেরেই বিজেপি ত্যাগ করেছেন তিনি। এ চন্দ্রশেখরের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ একবার জাতপাতের কারণে তাঁর কাছ থেকে একটি শাল গ্রহণ করতে অস্বীকার করেছিলেন।

গত সোমবার এক জনসমাবেশে বিজেপির সমালোচনা করে চন্দ্রশেখর অভিযোগ করেন, বিজেপির জঘন্য ‘অস্পৃশ্যতা’ নীতি তাঁকে দল ছাড়তে বাধ্য করেছে। তিনি আরও বলেছেন, তেলেঙ্গানায় মুসলিম কোটা অপসারণের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের ঘোষণা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং তাকে দল ছাড়ার কথা ভাবতে বাধ্য করেছে। উল্লেখ্য, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন পাঁচবারের বিধায়ক চন্দ্রশেখর। ২৩ শে এপ্রিল অমিত শাহ একটি জনসভার জন্য চেভেল্লা পরিদর্শন করার সময় ঘটেছিল এমন একটি ঘটনা সম্পর্কে বলতে গিয়ে চন্দ্রশেখর বলেন, “আমি অমিত শাহকে অভিনন্দন জানাতে একটি সুন্দর শাল কিনেছিলাম। কিন্তু আমি একজন দলিত বলে তিনি তা গ্রহণ করলেন না। এটিই ইঙ্গিত দেয় যে আজও বিজেপিতে অস্পৃশ্যতা কত ভয়াবহ আকার নিয়ে রয়েছে। একই সমাবেশে অমিত শাহ ঘোষণা করেছিলেন, বিজেপি নির্বাচনে জিতলে তারা মুসলিম কোটা প্রত্যাহার করবে। তাঁর এই সিদ্ধান্তের এর ফলে দরিদ্র শিক্ষার্থীরা সুযোগ হারাবে। আমি এই দুটি কারণে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...