Thursday, May 14, 2026

যৌনকর্মীদের পুজোয় মুখ এবার যৌনকর্মীরাই!রাখিবন্ধনের দিনেই পুজোর ঢাকে কাঠি

Date:

Share post:

আর মাস দেড়েকের অপেক্ষা। শারদোৎসবে মেতে উঠবে গোটা রাজ্য। শহরের আনাচে-কানাচে বিভিন্ন পুজো কমিটির ব্যানারে-পোস্টারে ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে দেখা যাবে সেলিব্রিটিদের ছবি। সোনাগাছির পুজোই বা কেন ব্রাত্য থাকবে? তাই যৌনকর্মীদের পুজোয় মুখ এবার যৌনকর্মীরাই! সোনাগাছির পুজোর প্রচারে এবার যৌনকর্মীরাই। যাঁদের পুজো, ব্র্যান্ড অ্যাম্বাসডরও তাঁরাই।তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ‘অর্জুনপুর আমরা সবাই’ পুজো কমিটির মহিলা সদস্যরা।ওই পুজো কমিটির সদস্য মৌসুমী বললেন, হয়তো অনেকে নাক উচুঁ মনোভাব দেখিয়েছেন ।কিন্তু আমরা নিজেদের ধন্য মনে করছি দিদিদের পুজোর পাশে দাঁড়াতে পেরে।

এদিন উপস্থিত সবাইকে রাখি পরিয়ে স্বাগত জানান পুজোর উদ্যোক্তারা। বুধবার ৩০ অগাস্ট রাখিবন্ধন উৎসবের দিন সোনাগাছিতে দুর্গাপুজোর খুঁটিপুজো হল। উদ্বোধন হল ফ্লেক্স আর ব্যানারের।উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, মদন মিত্র সহ বিশিষ্টরা।শশী পাঁজা বলেন, এখানকার পবিত্র মাটি দিয়েই প্রতিমা গড়া হয়। দুর্বার তো এদের পাশে আছেই, রাজ্য সরকারওেদের জন্য মানবিক হাত বাড়িয়ে দিয়েছে। আজকে রাখি বন্ধনের পবিত্র দিনে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল।মদন মিত্র বলেন, সমাজ এদের ব্রাত্য করে রাখলেও, এখানকার মাটি ছাড়া প্রতিমা তৈরি হয় না। এই ট্রাডিশন চলছে।  দুর্বারের সভাপতি বিশাখা লস্কর বলেন, ‘সব পুজোর প্রচার হয় শহরজুড়ে পোস্টার ব্যানার দিয়ে। আমাদের সামর্থ্য অভিজ্ঞতা থেকে মনে হল এভাবেই আত্মপ্রকাশ করা উচিত। যারা আমাদের পাশে থাকেন আছেন থাকবেন সবাইকেই ধন্যবাদ জানাই’।

শহরের বিভিন্ন জায়গায় এবার পুজোর প্রচারে দেখা যাবে দুর্বারের দুর্গাদের। সমাজকে ‘বার্তা’ দিতেই এবার তাই সোনাগাছির পুজোর উদ্যোক্তা যৌনকর্মী নিজেরাই নিজেদের পুজোর মুখ হলেন।

 

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...