Thursday, May 14, 2026

সাসপেনশন প্রত্যাহার! লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির সিদ্ধান্তে স্বস্তিতে অধীর

Date:

Share post:

শেষমেশ প্রত্যাহার করা হল লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chaudhury) সাসপেনশন (Suspension)। বুধবার সর্বসম্মতিক্রমে কংগ্রেস নেতার সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব গ্রহণ করল লোকসভার বিশেষাধিকার কমিটি (Privilege Committee)। সেই প্রস্তাব এবার লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে পাঠানো হবে বলে খবর। বুধবার লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির বৈঠকে ডেকে পাঠানো হয় লোকসভা থেকে সদ্য সাসপেন্ড হওয়া অধীর চৌধুরীকে। এদিন লোকসভায় (Loksbha) কংগ্রেসের দলনেতার উপস্থিতিতে বিশেষাধিকার কমিটি স্থগিতাদেশ প্রত্যাহারের সুপারিশ করে এক প্রস্তাব গ্রহণ করে। সংসদে বাদল অধিবেশনের শেষ দিন মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narrendra Modi) সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্যের করেন অধীর। আর সেকারণেই অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড (Suspend) করা হয়েছিল তাঁকে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, বিজেপি সাংসদ সুনীল কুমার সিংহের নেতৃত্বে বুধবার স্বাধিকাররক্ষা কমিটির বৈঠক শেষে জানানো হয়, অধীর জানিয়েছেন কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। পাশাপাশি, তাঁর মন্তব্যে কেউ আঘাত পেলে তার জন্য তিনি দুঃখিত বলেও জানান বহরমপুরের সাংসদ। এরপরই সর্বসম্মতিতে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে।

গত ১১ অগাস্ট, মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর আচরণের’ অভিযোগে, লোকসভা থেকে অধীর চৌধুরীকে অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে বরখাস্ত করার প্রস্তাব দিয়েছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। জানা গিয়েছে, মণিপুর পরিস্থিতিনিয়ে প্রধানমন্ত্রী মোদিকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলে মন্তব্য করেন অধীর। আর তা নিয়েই বাঁধে গণ্ডগোল।

 

 

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...