Monday, March 23, 2026

সীমান্ত সংঘাতের জের! জি ২০ সামিটে সম্ভবত আসছেন না জিনপিং

Date:

Share post:

রাশিয়ার(Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin) আগেই জানিয়ে দিয়েছেন আগামী সপ্তাহে জি ২০ শীর্ষ সম্মেলনে(G-20 Summit) যোগ দিতে নয়াদিল্লি(New Delhi) আসছেন না তিনি। এবার চিনের(China) প্রেসিডেন্ট শি জিনপিং-এরও(Xi Jinping) ভারতে আসা অনিশ্চিত বলে জানা যাচ্ছে। সরকারিভাবে চিনের তরফে এবিষয়ে স্পষ্টভাবে কিছু না জানানো হলেও চিনের এক ভারতীয় কূটনীতিক সূত্রে জানা যাচ্ছে এমনই। সেক্ষেত্রে জিনপিং-এর পরিবর্তে এই সম্মেলনে যোগ দিতে পারেন চিনের প্রিমিয়র লি কিয়াং।

আগামী মাসে দিল্লিতে আয়োজিত এই জি ২০ সম্মেলনের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। কারণ মনে করা হচ্ছিল, এই সম্মেলনেই জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং-এর মতো বিশ্বের শক্তিশালী সকল রাষ্ট্রপ্রধানরা এসে উপস্থিত হতে চলেছেন। যদিও রাশিয়ার রাষ্ট্রপ্রধানের পর এবার চিনের রাষ্ট্রপ্রধানও উপস্থিত হচ্ছেন না বলে জানা যাচ্ছে। তবে জিনপিং আসছেন বলে ধরে নিয়ে নয়াদিল্লির ‘তাজ প্যালেস’-এ থাকাখাওয়ার এলাহি বন্দোবস্ত করা হয়েছিল সরকারের তরফে। তবে হঠাৎ তাঁর মত পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলের অনুমানে উঠে আসছে অন্যদিক।

রাজনৈতিক মহলের তরফে অনুমান করা হচ্ছে, গত সপ্তাহের ব্রিকস সামিটে চিন ও ভারতের শীর্ষ নেতাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে, তার জেরে এই সিদ্ধান্ত হতে পারে। কারণ সেখানে প্রধানমন্ত্রী মোদি স্পষ্টভাবে শি জিনপিংকে জানিয়ে দেন যে, লাদাখে শান্তি ফেরাতে দুই দেশকেই তৎপর হতে হবে। পরিস্থিতি শান্ত করতে চিনের কী দায়িত্ব, সেটাও বলে দেন তিনি। এর পরেই আবার গতকাল, বুধবারই জানা যায়, চিনের নয়া মানচিত্রে অরুণাচলকে ‘নিজেদের’ বলে দাবি করেছে চিন। এই নিয়ে ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বেজিংয়ের আচরণের নিন্দা করে বলেছেন, “বিকৃত মানচিত্র প্রকাশ করা চিনের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ভুলভাল দাবি করলেই সেটা সত্যি হয় না। অরুণাচল ভারতেরই থাকবে।”
এই পরিস্থিতিতে এ কথা দিনের আলোর মতো স্পষ্ট, যে গালোয়ান পরবর্তী সময়ে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। এই অবস্থায় জি ২০ সম্মেলেন শি জিনপিংয়ের উপস্থিতি আলাদা মাত্রা নেওয়ার কথা ছিল, যা আর সম্ভব হবে না বলেই মনে হচ্ছে।

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...