Saturday, June 20, 2026

২৬ সপ্তাহ অন্তঃ.সত্ত্বা নাবালিকার গর্ভ.পাতে প্রয়োজন চিকিৎসকদের অনুমতি, জানাল হাই কোর্ট

Date:

Share post:

নাবালিকার গর্ভধারণে ২৬ সপ্তাহ পেরিয়ে গিয়েছে। সুতরাং গর্ভপাতে প্রয়োজন মেডিক্যাল বোর্ডের ছাড়পত্র। বৃহস্পতিবার শুনানিতে কলকাতা হাই কোর্ট জানাল, চিকিৎসকদের অনুমতির পরেই ২৬ সপ্তাহ অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাত সম্ভব। ওই অন্তসত্ত্বা নাবালিকাকে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন ই কোর্টের বিচারপতি সব্যসাচী চট্টোপাধ্যায়। পাশাপাশি, তিনি জানান ১৩ বছরের নাবালিকার গর্ভপাত সম্ভব কি না তার সিদ্ধান্ত নেবে মেডেক্যাল বোর্ড। যদি তা সম্ভব হয় তাহলে ওই নাবালিকাকে ২৪ ঘণ্টার মধ্যে গর্ভপাত করাতে হবে।

নাবালিকার বাবা-মা পেশায় পরিযায়ী শ্রমিক। এই কারণে দুই মেয়েকে তাদের দাদুর কাছে রেখে যেতেন। কিন্তু তারপরেও ১৩ বছরের নাবালিকা ও তার বোনের খাবার জুটত না। আর সেই সুযোগই নিয়েছিল পাশের বাড়ির কাকু। খাবার দেওয়ার নামে নাবালিকার ওপর পাশবিক অত্যাচার চালাত ওই ব্যক্তি। ফলত অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। বিষয়টি যখন জানাজানি হয় ওই নাবালিকা তখন ২৫ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা। এরপরেই আদালতের দ্বারস্থ হয় পরিবার। অনেক টানাপোড়েনের পরে অনুমতি মেলে। তবে, এক্ষেত্রে মেডিক্যাল বোর্ডের অনুমতি প্রয়োজন।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...