Wednesday, May 13, 2026

লোকসভার আগে বিরোধী নেতানেত্রীদের গ্রে.ফতারের সংখ্যা বাড়বে, আ.শঙ্কাপ্রকাশ খাড়গের

Date:

Share post:

লোকসভা ভোটের আগে রাজ্যে রাজ্যে INDIA মহাজোট শরিকদের গ্রেফতার আরও বাড়বে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নরেন্দ্র মোদি-অমিত শাহদের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সিগুলি অতিসক্রিয় হয়ে বিরোধী দলের নেতাদের জেলে পুরবে। আজ, শুক্রবার মুম্বইয়ে INDIA জোটের তৃতীয় বৈঠকের দ্বিতীয় তথা শেষদিনে এমনই আশঙ্কা প্রকাশ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার মুম্বইয়ে বিরোধী দলগুলির তৃতীয় বৈঠকে উদ্বোধনী ভাষণে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে উপস্থিত নেতাদের উদ্দেশে বলেন, ‘যা খবর পাচ্ছি, বিরোধী নেতাদের অনেককেই নরেন্দ্র মোদির সরকার আগামিদিনে জেলে পুরবে। এই সরকার প্রতিহিংসাপরায়ণ। আপনারা সাবধানে থাকবেন। খাড়্গে বলেন, আগামিদিনগুলিতে বিরোধীদের উপর অনেক হামলা, জুলুমবাজি হবে। আমাদের সাবধান থাকতে হবে।’

খাড়্গের তাঁর বক্তব্যে স্পষ্ট করতে চেয়েছেন, বিরোধী শিবিরের কোনও নেতা-নেত্রীকে কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করলেও জোটের সব দল যাতে পাশে থাকে। খাড়গে তাঁর ভাষণে বলেন, INDIA জোটকে প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন। তাই তিনি এই জোটকে কখনও সন্ত্রাসবাদী সংগঠন তো কখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা টেনেছেন।

 

 

 

 

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...