Wednesday, May 13, 2026

INDIA-র সমন্বয় কমিটি গঠন: ১৪জনের কমিটিতে অভিষেক, রাঘব, তেজস্বী-সহ একঝাঁক তরুণ তুর্কি

Date:

Share post:

শুক্রবার I.N.D.I.A.-র তৃতীয় বৈঠক। আর পরিকল্পনা মতোই এদিন তৈরি হল জোটের সমন্বয় কমিটি। আর সেই কমিটিতে জোর দেওয়া হয়েছে তরুণ তুর্কিদের উপর। কমিটিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যেমন রয়েছেন, তেমন রয়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadda), বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejaswi Yadav), শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত, ডিএমকে প্রধান এম কে স্ট্যাটিন-সহ ১৪জন সদস্য। তবে, এই কমিটিতে নেই সোনিয়া বা রাহুল গান্ধী। সিপিএম-এর কোনও প্রতিনিধিও নেই। তবে, সিপিআইয়ের তরফ থেকে রয়েছেন ডি রাজা (D Raja)।

এদিনের বৈঠকে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন তাঁর বক্তব্যে সাধারণ ন্যূনতম কর্মসূচি তৈরি এবং সমন্বয় কমিটি গঠনের উপর জোর দেন। তিনি বলেন, কীভাবে বিজেপি দেশকে ধ্বংস করেছে এবং কীভাবে I.N.D.I.A. জোট বিজেপি সরকারের ভুল সংশোধন করতে চায় তা দেশবাসীর সামনে তুলে ধরবেন সমন্বয় কমিটির সদস্যরা।

এই কমিটি দেখে রাজনৈতিক মহলের মত, তরুণ প্রজন্মকে সামনের সারিতে নিয়ে এসে ইন্ডিয়া জোটের প্রচারে নামাতে চাইছে I.N.D.I.A. জোট। অত্যন্ত সুবক্তা বলে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জনসভা মানেই জনজোয়ার। সেই কারণে তাঁকে সমন্বয় কমিটিতে রাখা হয়েছে। একই সঙ্গে রাঘব চাড্ডা- তরুণ সাংসদ। অল্প দিনের মধ্যে রাজনীতিতে নিজের জায়গা করেছেন। রয়েছেন লালুপুত্র তেজস্বী যাদব। বিহারের রাজনীতিতে হাত পাকাচ্ছেন এই তরুণ নেতা। বর্তমানে দলের পাশাপাশি সামলাচ্ছেন মন্ত্রিসভা। সঞ্জয় রাউত শিবসেনা দলের মুখপাত্র ও মুখপত্রের সম্পাদক। ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতির ভূস্বর্গে জনভিত্তি মজবুত। এই কমিটিতে উল্লেখযোগ্য ভাবে রয়েছে এনসিপি নেতা শরদ পাওয়ায়। তাঁর দলের ভাঙাভাঙিতে এখন শরদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে, ইন্ডিয়া-য় থাকায় তাঁকে গুরুত্ব দিতে চাইছে জোট। এই সব দিক খেয়াল রেখেই সমন্বয় কমিটি গঠন বলে মনে করা হয়েছে।

 

 

 

 

 

 

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...