Sunday, May 17, 2026

পুত্রসন্তানের বাবা হলেন বুমরাহ, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন খুশির কথা

Date:

Share post:

বাবা হলেন ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরাহ। সোমবার সকালে পুত্র সন্তানের জন্ম দিলেন বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজেই এমনটা জানালেন বুমরাহ। ছেলের নাম রেখেছেন অঙ্গদ যশপ্রীত বুমরাহ।

এদিন পুত্র সন্তানের কথা বলতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে বুমরাহ লেখেন,” আমার ছোট পরিবার বড় হল। আমরা কখনও স্বপ্নে ভাবিনি যে আমাদের হৃদয় এত আনন্দে ভরে উঠবে। আজ সকালে আমাদের পুত্রসন্তানকে দু’হাত ভরে স্বাগত জানিয়েছি আমরা। এসেছে অঙ্গদ যশপ্রীত বুমরাহ। আমরা আনন্দে ভরে উঠছি। আমাদের জীবনে এই নয়া অধ্যায়ে যা যা নতুন কিছু আসতে চলেছে, সেটার জন্য মুখিয়ে আছি আমরা।”

 

View this post on Instagram

 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

এই পোস্টের পরই শুভেচ্ছার জোয়ারে ভেসে চলেছেন বুমরাহ দম্পতি। বুমরাহর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন সূর্যকুমার যাদব।রোহিত শর্মার স্ত্রী রিতিকা। তবে সবচেয়ে মজার মন্তব্য করেছেন দীনেশ কার্তিক। তিনি লিখেছেন, “তোমাদের দু’জনকেই অনেক শুভেচ্ছা। এবার থেকে শুধু ইয়র্কার নিখুঁত করলে চলবে না, ডায়াপার বদলানোর ব্যাপারেও নিখুঁত হতে হবে।উল্লেখ্য, ২০২১ সালের ১৫ মার্চ সাতপাকে বাঁধা পড়েন ভারতীয় দলের তারকা ক্রিকেটার যশপ্রীত বুমরাহ এবং স্টার সঞ্চালক সঞ্জনা।

এই মুহূর্তে ভারতীয় দল এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় রয়েছে। আজ নেপালের বিরুদ্ধে নামবেন রোহিতা। তবে রবিবার রাতেই দেশে ফিরেছেন বুমরাহ। কিন্তু তাঁর ফেরার ব্যাপারে ভারতীয় বোর্ডের তরফে আনুষ্ঠানিক তখন ভাবে কিছু জানানো হয়নি। নেপালের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না। কিন্তু সুপার ফোরের ম্যাচে তিনি ফিরবেন। এই সময়ে স্ত্রী সঞ্জনার সঙ্গ দিতেই বোর্ডের অনুমতি নিয়ে তিনি দেশে ফিরেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:আজ এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া, চিন্তায় সেই বৃষ্টি

 

 

 

 

 

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...