Monday, March 16, 2026

I.N.D.I.A জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনক্ষণ ঘোষণা

Date:

Share post:

I.N.D.I.A জোটের তৃতীয় বৈঠকেই তৈরি হয়েছে সমন্বয় কমিটি। ১৪ জনের এই কমিটিতে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একজাঁক তরুণ প্রজন্মের নেতা। সোমবার রাতে জানিয়ে দেওয়া হল ১৩ সেপ্টেম্বর বিকেল চারটে NCP প্রধান শরদ পাওয়ারের (Sarad Pawer) বাসভবনে হবে এই সমন্বয় কমিটির প্রথম বৈঠক।

মুম্বইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকেই জানানো হয় খুব দ্রুতই বৈঠকে বসবে সমন্বয় কমিটি। সমন্বয় কমিটিতে জোর দেওয়া হয়েছে তরুণ তুর্কিদের উপর। কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যেমন রয়েছেন, তেমন রয়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadda), বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejaswi Yadav), শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত, ডিএমকে প্রধান এম কে স্ট্যাটিন-সহ ১৪জন সদস্য। তবে, এই কমিটিতে নেই সোনিয়া বা রাহুল গান্ধী। সিপিএম-এর তরফে এখনো কারও নাম ঘোষণা করা হয়নি। তবে, সিপিআইয়ের তরফ থেকে রয়েছেন ডি রাজা (D Raja)।

তরুণ প্রজন্মকে সামনের সারিতে নিয়ে এসে ইন্ডিয়া জোটের প্রচারে নামাতে চাইছে I.N.D.I.A. জোট। অত্যন্ত সুবক্তা বলে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জনসভা মানেই জনজোয়ার। সেই কারণে তাঁকে সমন্বয় কমিটিতে রাখা হয়েছে। একই সঙ্গে রাঘব চাড্ডা- তরুণ সাংসদ। অল্প দিনের মধ্যে রাজনীতিতে নিজের জায়গা করেছেন। রয়েছেন লালুপুত্র তেজস্বী যাদব। বিহারের রাজনীতিতে হাত পাকাচ্ছেন এই তরুণ নেতা। বর্তমানে দলের পাশাপাশি সামলাচ্ছেন মন্ত্রিসভা। সঞ্জয় রাউত শিবসেনা দলের মুখপাত্র ও মুখপত্রের সম্পাদক। ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতির ভূস্বর্গে জনভিত্তি মজবুত। এই কমিটিতে উল্লেখযোগ্য ভাবে রয়েছে এনসিপি নেতা শরদ পাওয়ায়। তাঁর দলের ভাঙাভাঙিতে এখন শরদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে, ইন্ডিয়া-য় থাকায় তাঁকে গুরুত্ব দিতে চাইছে জোট। এই সব দিক খেয়াল রেখেই সমন্বয় কমিটি গঠন বলে মনে করা হয়েছে। শীঘ্রই আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চাইছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সমন্বয় কমিটি। এখন প্রথম বৈঠকে তাদের কী সিদ্ধান্ত হয় সেটাই দেখার।

আরও পড়ুন- আচ্ছে দিন! উল্কার বেগে এক বছরে বিজেপির সম্পদ বেড়েছে ১০৫৬ কোটি

spot_img

Related articles

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...