Thursday, April 23, 2026

দলে জাগয়া হল না সঞ্জুর, বিশ্বকাপে ফর্মে না থাকা সূর্যকুমার, কেন?

Date:

Share post:

আজই ঘোষণা হয়েছে আসন্ন একদিনের বিশ্বকাপের দল। ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়া হলেও বিশ্বকাপ দলে সুযোগ হল না সঞ্জু স্যামসনের। এশিয়া কাপের দল ঘোষণার সময় অজিত আগারকার জানিয়েছিলেন, বিশ্বকাপের দলে খুব বেশি বদল হবে না। এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াড ছিল। বিশ্বকাপে ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআই। সেখান থেকেই বাদ পড়লেন সঞ্জু। বাদ পরেছেন তিলক ভার্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

এশিয়া কাপ ২০২৩-এর জন্য সঞ্জুকে ট্রাভেলিং রিজার্ভ করা হয়েছিল। আসলে, চোটের কারণে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি রাহুল। আর সেই কারণে সঞ্জুকে রাখা হয়েছিল ঈশান কিষাণের ব্যাকআপ হিসেবে। সঞ্জু স্যামসন ওডিআই ক্রিকেটে ১৩টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি গড়ে ৫৫.৭১ রান করেছেন। মোট ৩৯০ রান। মোট ৩টি হাফ সেঞ্চুরি করেন। অন্যদিকে টি-২০ ক্রিকেটে দারুণ ছন্দে থাকলেও, একদিনের ক্রিকেটে একেবারেই ছন্দে নেই সৃর্যকুমার যাদব। ২৬ ম্যাচে তাঁর রান ৫১১। গড় ২৪.৩৩। পরিসংখ্যানের দিক থেকে পিছিয়ে থাকলেও সূর্যকুমার মাঝের ওভারে দারুণ মারতে পারেন। টি-২০ ক্রিকেটেও তিনি পরের দিকে নামেন। ফলে বল নরম হয়ে যাওয়ার পর ফিল্ডিং ছড়িয়ে যাওয়ার পরেও অদ্ভুত কিছু শট খেলে রান তুলে আনেন তিনি। শেষদিকে রানের গতি বাড়াতে সূর্যকে কাজে লাগাতে চাইছে ভারতীয় দল।

এদিকে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি সূর্যকুমার। দলে থাকলেও সুযোগ পাননি সঞ্জুও। কেএল রাহুলের অনুপস্থিতিতে উইকেট কিপিং করেছেন ঈশান কিষাণ। পাকিস্তানের বিরুদ্ধে ৮১ বলে ৮২ রানের ইনিংস খেলেন দলকে ভরসা দিয়েছেন তিনি। একদিনের ক্রিকেটে ইতিমধ্যেই ৭টা হাফ সেঞ্চুরি, ১টা ডাবল সেঞ্চুরি ও একটা সেঞ্চুরি করে ফেলেছেন বাঁহাতি ব্যাটার।

আরও পড়ুন:নেপালের বিরুদ্ধে বড় ব‍্যবধানে জয় পেলেও দলের খেলায় খুলি নন রোহিত

 

 

 

 

 

Related articles

ভোটের মুখে স্বস্তি সুজিতের, ইডির তলবে আপাতত স্থগিতাদেশ আদালতের 

নিয়োগ সংক্রান্ত একটি পুরনো মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে বড়সড় স্বস্তি দিল আদালত। ইডি যে অহেতুক হয়রানি করছে,...

দোকান ‘দিদিই’ বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা

বিজেপির শাসনে কর্মসংস্থানের বড়াই করা বিজেপির নেতাদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া। যে বিক্রেতা...

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...