Wednesday, June 3, 2026

হলদিরামের শেয়ার কিনতে আগ্রহী টাটা গোষ্ঠী, চুক্তি নিয়ে আলোচনা শুরু দুই সংস্থায়

Date:

Share post:

এবার হলদিরাম কিনতে আগ্রহী টাটা গোষ্ঠী। কমপক্ষে হলদিরামের ৫১ শতাংশ শেয়ার কিনে নিতে চায় টাটা গোষ্ঠী (Tata Group)। এই বিষয়ে ইতিমধ্যে হলদিরামের সঙ্গে কথা বলেছে টাটা গোষ্ঠীর কনজিউমার ইউনিট। তবে এর জন্য বড়সড় দর হেঁকেছে হলদিরাম। জানা গিয়েছে হলদিরামের এই শেয়ার বিক্রির জন্য তারা ১০ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৮৩ হাজার কোটি টাকা।

তবে টাটা গোষ্ঠীর এক সূত্রের দাবি, অনেকটাই দর চাইছে হলদিরাম। আদতে সংস্থার এতটা দর হওয়ার কথা নয়। এই নিয়ে আপাতত আলোচনা চলছে। তবে হলদিরামের সঙ্গে টাটা গোষ্ঠীর এই চুক্তিটি সফল হলে এটি পেপসি এবং রিলায়েন্স রিটেলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।

১৯৩৭ সালেই পথচলা শুরু করেছিল হলদিরাম’স। কিন্তু গত সাড়ে আট দশকে কার্যত দেশের বাজারে বিখ্যাত ভুজিয়া প্রস্তুতকারী সংস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে। ধীরে-ধীরে দেশ ছাড়িয়ে বিদেশেও শাখা বিস্তার করেছে হলদিরাম। সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেও বিক্রি হয় হলদিরামের স্ন্যাকস। এই সংস্থার প্রায় ১৫০টি রেস্টুরেন্ট রয়েছে, যেখানে মিষ্টি এবং পশ্চিমি খাবার বিক্রি হয়। তবে টাটা কনজিউমারের কাছে ৫১ শতাংশ শেয়ার বিক্রি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি হলদিরাম’স এর প্রধান নির্বাহী আধিকারিক কৃষ্ণান কুমার চুটানি।

আরও পড়ুন- কংগ্ৰেসের একমাত্র দুর্গের পতন, এবার তৃণমূলের দখলে ঝালদা পুরসভা

 

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...