Thursday, May 14, 2026

জি-২০ কাউন্ট-ডাউন শুরু, দিল্লিতে বাইডেনের ত্রিস্তরীয় নিরাপত্তা

Date:

Share post:

অপেক্ষা আর আর কয়েকঘণ্টার। শুরু কাউন্ট-ডাউন। জি-২০ সম্মেলনকে সামনে রেখে রাজধানী দিল্লির বুকে পা রাখতে শুরু করবেন দুনিয়ার তাবড় রাষ্ট্রনেতারা। প্রায় এক বছরের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়। এই প্রথম জি-২০ সম্মেলনের আতিথেয়তার দায়িত্বে ভারত। তাই নিরাপত্তায় কোনও ফাঁকফোকড় রাখতে চায় না কেন্দ্রীয় সরকার।

নিরাপত্তার বজ্র আঁটুনিতে প্রায় ১৩ হাজার পুলিশ, সেনা ও আধাসেনার ঘেরাটোপে থাকবে গোটা রাজধানী শহর। মোতায়েন করা হয়েছে অ্যান্টিড্রোন সিস্টেম। প্রগতি ময়দানে নেতা-মন্ত্রীদের গাড়ির জন্যও নো-এন্ট্রি লাগু করা হয়েছে।

আগামিকাল, দিল্লিতে এসে পৌঁছবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর নিরপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে।বাইডেনের যাতায়াতের জন্য মার্কিন প্রেসিডেন্টের সরকারি গাড়ি ‘দ্য বিস্টকে’ একটি বিশেষ বিমানে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। উচ্চক্ষমতাসম্পন্ন ও অত্যাধুনিক প্রযুক্তিতে মোড়া এই ক্যাডিলাক গাড়িতেই রাজধানীর রাজপথে যাতায়াত করবেন মার্কিন প্রেসিডেন্ট।

ভারত সরকারের তরফে আমেরিকার প্রেসিডেন্টের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যার একদম বাইরের বৃত্তে থাকছে আধাসামরিকবাহিনীর জওয়ানরা। মধ্যবর্তী বৃত্তে থাকবে এসপিজি কমান্ডোরা। আর একদম ভিতরের অংশে গোয়েন্দা বিভাগের দক্ষ এজেন্টরা ঘিরে থাকবেন বাইডেনকে। এই বলয় ভেদ করা কার্যত অসম্ভব বলেই দাবি নিরাপত্তা উপদেষ্টাদের। যে হোটেলগুলিতে রাষ্ট্রনেতারা থাকবেন, সেখানেও বিশেষ আইডি কার্ড ইস্যু করে সবার ব্যাকগ্রাউন্ড খুঁটিয়ে দেখেই দেওয়া হচ্ছে প্রবেশাধিকার।

 

 

 

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...