Wednesday, June 24, 2026

কলকাতায় ‘জওয়ান’ সাইক্লোনে সামিল অ্যা*সিড আক্রা*ন্তরাও!

Date:

Share post:

ভোর ৫ টায় প্রথম শো , পরের শো টাইম সকাল ৬টায় তারপর থেকে ৩০ মিনিটেরও কম ব্যবধানে একটা করে ‘জওয়ান’ শো (Jawan)। প্রেক্ষাগৃহ কানায় কানায় পূর্ণ। ভোররাতের প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মানুষ যেভাবে হল ভরিয়েছেন তা প্রশংসনীয়। সকাল হতে না হতেই জায়গায় জায়গায় ‘জওয়ান’ ঝড় (Jawan Movie)। সিনেমার একাধিক লুকে রাস্তায় নেমে ধরা দিলেন কিং ফ্যানেরা। কারোর মুখে ‘জওয়ান’ মাস্ক, আবার কারোর বুকে ‘জওয়ান’ লেখা টিশার্ট, কেউ আবার মুখে হাফ ব্যান্ডেজ করেছেন, ঠিক যেমনটা ট্রেলারে দেখা গেছিল। গতকাল সারা রাত জেগেছেন বাদশা ফ্যানেরা। অনুরাগীদের উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়েছেন শাহরুখ (Shahrukh Khan)নিজেও। ‘জওয়ান’ মুক্তির উত্তেজনায় দুচোখের পাতা এক করেননি অনুরাগীরা আর তাঁদের সঙ্গ দিতে জেগে রইলেন শাহরুখ নিজেও। তবে সকালে কার্যত শাহরুখ সাইক্লোন দেখল বাংলা তথা দেশ। গোটা ভারতে প্রথম জওয়ান শোয়ের সাক্ষী বাংলা।

নিউটাউনের এক মাল্টিপ্লেক্সে কাকভোর থেকেই ভক্তদের হাতে ছিল পোস্টার, মিছিল করে সকলেই একসঙ্গে ছবি দেখতে প্রেক্ষাগৃহে হাজির হয়ে থাকেন। এদিন সাধারণ মানুষের সঙ্গে ছিলেন সেলিব্রিটিরাও। অভিনেত্রী তৃণা সাহা ও নীল ভট্টাচার্য (Trina Saha & Neel Bhattacharya)এদিন সকাল সকাল পৌঁছে গেলেন প্রেক্ষাগৃহে। তবে বসুশ্রীর (Basusree)সামনে অ্যাসিড আক্রান্তদেরও (Acid victim) উজ্জ্বল উপস্থিতি আর মুখে শাহরুখের জয়ধ্বনি চোখে জল আনল সাংবাদিকদেরও।

কথা দিয়েছিলেন এভাবেই ফিরবেন, আর তাই করলেন তিনি। অনুরাগীদের এই উন্মাদনা এবং তাঁদের ভালবাসায় আপ্লুত শাহরুখ। সমাজমাধ্যমের পাতায় তাঁদের উদ্‌যাপনের ভিডিয়ো দেখার জন্য সারা রাত জেগে রইলেন তিনি। ৭ সেপ্টেম্বর মধ্যরাত থেকেই প্রেক্ষাগৃহের সামনে শাহরুখ-অনুরাগীদের ঢল। কোথাও আতসবাজির রোশনাই, কোথাও আবার বাদশার বিশালাকার কাটআউটে মালা পরাতে ব্যস্ত ফ্যানেরা। দক্ষিণ কলকাতার বিজলী সিনেমা হলে SRKIAN SQUAD-এর উদ্যোগে আরতি করা হয়, প্রিয় তারকার কাট আউটে প্যাকেট প্যাকেট দুধ ঢেলেছেন তাঁরা। স্পিকারে ‘জওয়ান’ সিনেমার গান বাজিয়ে, ফ্যান ব্যান্ড হাতে পরে উন্মাদনা যখন তুঙ্গে, আচমকাই চোখ গেল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোডে। একদল অ্যাসিড আক্রান্ত মহিলা হাতে ব্যানার নিয়ে শাহরুখ স্তুতি গাইলেন। তাঁদের বসুশ্রীর সামনে একত্র হতে দেখা যায়। হাসি মুখে এক ভক্ত বললেন, শাহরুখের ছবি মানে তো দারুণ হবে, আমরা আমাদের জীবন দিয়ে শাহরুখ খানকে ভালবাসি। এরপরই তাঁদের মুখে শাহরুখের জয়গান। সত্যি শুধুমাত্র পর্দার শাহরুখ খানের জন্য এই উন্মাদনা হতে পারে না। কোথাও যেন ব্যক্তি শাহরুখ খানও পরতে পরতে এই সকলকে প্রভাবিত করেছে। এদিনের এই ছবি যেন শাহরুখ প্রেমের এক অনন্য ছবি তুলে ধরল।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...