Tuesday, April 28, 2026

মাসের শেষে বিয়ে, প্রকাশ্যে পরিণীতি- রাঘবের বিয়ের কার্ড!

Date:

Share post:

বলিউডের সঙ্গে রাজনীতির গাঁটছড়া বাঁধতে চলেছে চলতি মাসের শেষ সপ্তাহে। বিয়ে করতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আপ নেতা রাঘব চাড্ডা (Raghav Chaddha)। বাগদান আগেই হয়েছে, এবার সাত পাকে ঘোরার পালা। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল যুগলের বিয়ের কার্ড। ওবেরয় উদয়ভিলার লীলা প্যালেসে সেপ্টেম্বর মাসেরই ২৩ ও ২৪ তারিখে বসবে বিবাহ বাসর।

হাইপ্রোফাইল বিয়েতে ২০০-র বেশী অতিথির কাছে আমন্ত্রণ পত্র যাচ্ছে। বিয়ের কার্ডে লেখা হয়েছে, আগামী ৩০সেপ্টেম্বর চণ্ডীগড়ের তাজে অনুষ্ঠিত হতে চলেছে রাঘব ও পরিণীতির বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই রাজস্থানের প্যালেসে তোড়জোড় শুরু হয়ে গেছে। এই বিয়েতে রাজনৈতিক ও রুপোলি পর্দার বেশ কিছু বড় সেলিব্রেটিরা হাজির হবেন। ২৩ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে এই বিয়ের অনুষ্ঠান। শোনা যাচ্ছে, হলদি, মেহেন্দি, সঙ্গীতের মতো সমস্ত নিয়ম মেনেই হবে এই বিয়ে। বিদেশ থেকে প্রিয়াঙ্কা আসবেন বলে জানা যাচ্ছে। তাঁর মতোই রাজস্থানে বিয়ের আসর বসছেন পরিণীতি।

Related articles

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...

নাসিকের হাসপাতালে লিফটে মাথা আটকে মহিলাকর্মীর মর্মান্তিক মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে 'ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে' ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত...

মর্মান্তিক পরিণতি! গুরগাঁওয়ে স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি স্ত্রীর প্রেমিকের

ফের বিয়ের বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৪ এলাকায়। এক ডেলিভারি এজেন্টকে (২৩)...