Sunday, April 26, 2026

“বিরোধী জোটের নাম ‘MODI’ হলে প্রধানমন্ত্রী কি নিজের পদবি বদলে ফেলতেন?”

Date:

Share post:

সুকৌশলে দেশের নাম বদলানোর পথে হাঁটছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। সরকারি নোটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিচয়ও দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’। খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, কেন্দ্রীয় সরকার দেশের নাম থেকে ‘ইন্ডিয়া’ শব্দটি বাদ দিতে চাইছে কিনা!

চব্বিশের লোকসভা ভোটের আগে মোদি ও বিজেপি বিরোধী শক্তি একছাতার তলায় আসতে শুরু করেছে। মোদিকে দিল্লির মসনদ থেকে উৎখাতের ডাক দিয়ে বিরোধী জোটের নাম দেওয়া হয়েছে INDIA. তারপর থেকেই দেশের নাম হিসেবে ‘ইন্ডিয়া’ একেবারেই না পসন্দ নরেন্দ্র মোদি-অমিত শাহদের। বিরোধী নেতা-নেত্রীদের দাবি, ‘ইন্ডিয়া’ জোট নামটি নিয়ে বিজেপি ভয় পেয়েছে। তাই ভারত নামটির ব্যবহার বাড়াতে চাইছে কেন্দ্র। সরকারি নথিতে ইন্ডিয়া’র পরিবর্তে আরও বেশি বেশি করে ভারত লেখার প্রক্রিয়া শুরু করেছে মোদি সরকার।

এবার বিষয়টি নিয়ে মজার ছলে প্রশ্ন তুলেছেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তাঁর দাবি, দেশের নাম বদলের ভাবনা সামনে আসতে অনেকেই ফের ডিমনিটাইজেশনের আশঙ্কা করছেন। কারণ, টাকার গায়ে লেখা আছে ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’। অরূপের সংযোজন, বিরোধী জোটের নাম যদি MODI (মিশন অফ অপজিশন টু ডেভলপ ইন্ডিয়া) রাখা হয় তাহলে কি প্রধানমন্ত্রী নিজের মোদি পদবি বদলে ফেলবেন? তৃণমূল নেতার বক্তব্য, অটল বিহারী বাজপেয়ী ২০০৪-এর লোকসভা ভোটে ‘শাইনিং ইন্ডিয়া’ বলে স্লোগান দিয়েছিলেন। বিজেপি কি সেই স্লোগানও বদলে দেবে?

 

 

 

 

 

 

Related articles

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন...

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...