Wednesday, May 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ইডেনে বিশ্বকাপ। নতুন সাজে সেজে উঠছে ক্লাবহাউস। একতলার চেহারা আমূল বদলে গিয়েছে এখনই। গোটা ইডেন চত্বরই বদলাচ্ছে। উপলক্ষ বিশ্বকাপ। যার আনুষ্ঠানিক ঢাকে কাঠি পড়াটুকু বাকি ছিল। হয়ে গেল শুক্রবার সন্ধ্যায়।

২) ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন যশপ্রীত বুমরাহ। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম‍্যাচ ভারত-পাকিস্তান ম‍্যাচের পরই পারিবারিক কারণে দেশে ফিরে এসেছিলেন বুমরাহ। তবে রবিবার সুপার ফোরে ম‍্যাচের আগে আবার দলে যোগ দিলেন তিনি।

৩) ফের ভাইরাল ক‍্যাপ্টেন কুল। কখনও নিউইয়র্কে টেনিস তারকা আলকারাজের খেলা দেখতে তো, কখনও আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গল্ফ খেলায়। যেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

৪) অমিতাভ বচ্চনের পর এবার সচিন তেন্ডুলকর। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে বিশেষ সম্মান দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের পর এবার গোল্ডেন টিকিট তুলে দেওয়া হল  সচিন তেন্ডুলকরকে। এমনটাই জানান হল বিসিসিআইয়ের তরফ থেকে।

৫) রবিবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে খেলতে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম‍্যাচের মতন এই ম্যাচও ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্যই এবার নিয়মে বদল করার সিদ্ধান্ত নিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

আরও পড়ুন:ইডেনে বিশ্বকাপের ট্রফি, চাঁদের হাট ক্রিকেটের নন্দনকাননে

 

 

 

 

 

 

Related articles

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...