Saturday, March 14, 2026

চন্দ্রবাবু নাইডুর গ্রে.ফতারির প্রতিবাদে রাস্তায় শুয়ে বি.ক্ষোভ! অভিনেতা পবন কল্যাণকে আটক

Date:

Share post:

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদ করতে গিয়ে আটক হলেন অভিনেতা তথা জনসেনা পার্টির সভাপতি পবন কল্যাণ। আটক করা হয়েছে দলের প্রবীণ নেতা নাদেন্দলা মনোহরকেও। অন্ধ্রপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, এনটিআর জেলায় বিক্ষোভ দেখাচ্ছিলেন জনসেনা পার্টির সমর্থকরা। অশান্তি এঁড়াতেই তাঁদের আটক করা হয়েছে।তাঁদেরকে বিজয়ওয়াড়া নিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃচন্দ্রবাবুর গ্রেফতারির প্রতিবাদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দ্বারস্থ টিডিপি

রাজ্যের স্কিল ডেভেলপমেন্ট স্কিমে দুর্নীতির অভিযোগে শনিবার ভোরেই গ্রেফতার হন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ সরকারের স্কিল ডেভেলপমেন্ট স্কিমে ৩৭১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। শনিবার ভোরে নির্বাচনী প্রচার সেরে তিনি যখন ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময়ই তাঁকে গ্রেফতার করে সিআইডি। গতকাল স্বাস্থ্য পরীক্ষার পর আজ ভোররাতে টিডিপি প্রধানকে অ্যান্টি-কোরাপশন ব্যুরোর আদালতে পেশ করা হয়।
এদিকে, চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে এদিন ভোরে মাটিতে শুয়ে প্রতিবাদ করেন জনসেনা পার্টির প্রেসিডেন্ট পবন কল্যাণ।  তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের নেতা নাদেন্দলা মনোহরও। বিক্ষোভ-অশান্তি বাড়তেই তাঁদের আটক করে পুলিশ। সূত্রের খবর, পবন কল্যাণ সহ আটক নেতাদের বিজয়ওয়াড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে তাঁদের বিরুদ্ধে কোনও এফআইআর করা হয়নি।

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...