Wednesday, May 13, 2026

Asia Cup 2023: ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচেও ইন্ডিয়া বনাম ভারত বিত*র্ক!

Date:

Share post:

সুপার সানডে-তে টিম ইন্ডিয়া (Team India)বনাম মেন ইন গ্রিনের লড়াই দেখতে মুখিয়ে ছিল দেশ। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। কিন্তু আগের দিনের পুনরাবৃত্তি হতে দেয়নি ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট চালাতে শুরু করেন রোহিত – শুভমনরা। কিন্তু ২৪ ওভারের পরেই বৃষ্টি নামে। ইন্ডিয়া বনাম পাকিস্তান নয় তবে হাই ভোল্টেজ ম্যাচের আগে বিতর্ক তৈরি হল ইন্ডিয়া বনাম ভারত নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এখন এটাই। ম্যাচ শুরু হতেই X প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে উপরের দিকে উঠে এল ‘ভারত ভার্সেস পাকিস্তান’ (Bharat vs Pakistan)লেখা। সাধারণত, ইংরাজি ভাষায় লেখা হলে ইন্ডিয়া- পাকিস্তানই এতকাল লেখা হয়ে এসেছে। কিন্তু দেশের নাম বদলের বিতর্ক যে এবার ২২ গজের লড়াইতেও ঢুকে পড়ল তা প্রমাণিত।

জি-২০ সম্মেলনের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ (President of Bharat) কিংবা ‘প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া’র বদলে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ লেখা নিয়ে বিতর্ক বেড়েছে। কিন্তু ক্রিকেটের মাঠেও এই আঁচ পড়বে সেটা কাঙ্ক্ষিত ছিল না বলেই অনেকের মত। কিন্তু আজ X হ্যান্ডেলে ভারত ভার্সেস পাকিস্তানের পাশাপাশি BHA vs PAK হ্য়াশট্যাগটিও ট্রেন্ডিং। ব্যাপারটা নিয়ে যে নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গেছে তা বলাইবাহুল্য।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...