Friday, April 24, 2026

মুস্তাফা হাজরুলাহোভিচ মেমোরিয়াল প্রতিযোগিতায় ভারতীয় বক্সারদের জয়জয়কার

Date:

Share post:

মুস্তাফা হাজরুলাহোভিচ মেমোরিয়াল টুর্নামেন্টে ভারতীয় বক্সারদের জয়জয়কার। রবিবার সোনা জিতে এই  টুর্নামেন্ট শেষ করলেন মঞ্জু রানি। ভারতের এই মহিলা বক্সার ছাড়া এই প্রতিযোগিতায় সোনা জিতেছেন আরও আটজন। সব মিলিয়ে ১০টা পদক এল ভারতীয় বক্সিং দলের ঝুলিতে। রবিবার ৫০ কেজি বিভাগে আফগানিস্তানের সাদিয়া ব্রোমান্দকে ৩-০ হারিয়েছেন মঞ্জু। গোটা ম্যাচে আধিপত্য রেখে জিতেছেন তিনি। একই সঙ্গে টুর্নামেন্টের সেরা মহিলা বক্সারও হলেন তিনি।

 

এদিকে ছেলেদের ৫১ কেজি ক্যাটেগরিতে বরুণ সিং শাগোলশেম ৩-০ হারিয়েছেন পোল্যান্ডের জাকুব স্লোমিনস্ককে। তবে ছেলেদের ৫৭ কেজি বিভাগে ব‍্যর্থ ভারতীয় বক্সার। ৫৭ কেজি বিভাগে আকাশ কুমার দুর্দান্ত লড়াই করা সত্ত্বেও সুইডেনের হাদি হাদ্রোসের কাছে হেরে গেলেন। অন‍্যদিকে ৬৩ কেজি বিভাগে আবার ভারতের জয়। প্যালেস্টাইনের মহমদ্দ সৌদকে ৩-০ উড়িয়ে দেন মণীশ কৌশিক। ৯২ কেজিতেও ভারতের জয়ের ধারা অব্যাহত। পোল্যান্ডের মাতেউসজ বেরেজনিকিকে ২-১ হারিয়েছেন নবীন কুমার। এছাড়াও ভারতীয় বক্সার জ্যোতি, শশী, জিজ্ঞাসা, বীনাক্ষী, সতীশ কুমারদের জয়ী ঘোষণা করা হয় কারণ তাঁদের প্রতিপক্ষেরা লড়তে আসেননি।

আরও পড়ুন:IND-PAK: ‘রিজার্ভ ডে’-তে বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে ম‍্যাচের ভবিষ্যৎ? ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে রোহিতদের?

 

 

 

 

Related articles

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...