Thursday, May 28, 2026

IND-PAK: ‘রিজার্ভ ডে’-তে বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে ম‍্যাচের ভবিষ্যৎ? ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে রোহিতদের?

Date:

Share post:

গতকাল এশিয়া কাপ গ্রুপ পর্বের ম‍্যাচের মতন সুপার ফোরের ভারত-পাক ম‍্যাচও ভেস্তে যায় বৃষ্টির জন‍্য। ম‍্যাচ হবে ‘রিজার্ভ ডে’ অর্থাৎ আজ। সুপার ফোরের ম‍্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতে পারে, এই আশঙ্কা করেই ছিল এসিসির। তাই ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে। এখন প্রশ্ন হল আজও বৃষ্টি হলে ম‍্যাচের ভবিষ্যৎ কি।

কলম্বোর আবহওয়া বলছে, আজও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে খেলা ভেস্তে গেলে দু’দলই ১ পয়েন্ট করে পাবে। সেরকম হলে ভারতের ঝুলিতে পরবে ১ পয়েন্ট। আর পাকিস্তানের ঝুলিতে পরবে ১ পয়েন্ট। সেক্ষেত্রে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে ৩ পয়েন্ট। হার ভারথের পয়েন্ট হবে ১। এবার প্রশ্ন হল যদি ম‍্যাচ না হয়, পয়েন্ট ভাগাভাগি হয়, তবে ফাইনালে কি পৌঁছাতে পারবে রোহিত শর্মার দল। সেক্ষেত্রে ভারতকে পরপর দু’ম‍্যাচ জিততে হবে। রোহিতদের পরের দু’টি খেলা মঙ্গলবার শ্রীলঙ্কা এবং শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে। সেই দু’টি ম্যাচ জিতলে তাঁদের পয়েন্ট হবে ৫। অর্থাৎ, সরাসরি ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। তাহলে আর অন্য কোনও ম্যাচের দিকে তাকাতে হবে না রোহিত -বিরাটদের।

রবিবার ভারতের ইনিংসের ২৪.১ ওভারের মাথায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়। সেই ম্যাচ আর শুরু করা যায়নি। ম‍্যাচ গড়ায় ‘রিজার্ভ ডে’ অর্থাৎ  আজ সোমবার। রিজার্ভ ডে-তে ম্যাচ আবার সেখান থেকেই শুরু হবে। পুরো ৫০ ওভারেরই ম্যাচ হবে। যদি সোমবার বৃষ্টি বাধা না দেয় তা হলে ভারতকে বাকি ২৫.৫ ওভার ব্যাট করতে হবে। তারপরে পাকিস্তানের ইনিংসের ৫০ ওভার রয়েছে।

এদিকে ভারত-পাক ম‍্যাচ সোমবার গড়ানোর ফলে টানা তিনদিন মাঠে থাকতে হবে টিম ইন্ডিয়াকে। কারণ মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোরে রোহিতদের সামনে শ্রীলঙ্কা।

আরও পড়ুন:ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন জোকোভিচ, গড়লেন অনন্য নজির

 

 

 

 

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...