Wednesday, June 24, 2026

গান্ধী জয়ন্তীতে ধর্ণার অনুমতি না দিলে রাজঘাটে প্রার্থনা করবে তৃণমূল: মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

১০০ দিনের কাজের বকেয়া টাকা থেকে শুরু করে আবাস যোজনা, কেন্দ্রীয় বঞ্চনার শিকার বাংলা। একুশের বিধানসভা ভোটে গোহারা হারের পরে রাজনৈতিক প্রতিহিংসা থেকে বাংলার গরীব মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার (Modi Govt)। গরিব ভাতে মারার চেষ্টা করছে বিজেপি। রাজ্যের ন্যায্য পাওনার দাবিতে আগামী ২ অক্টোবর দিল্লি চলোর ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যেখানে সামিল হবেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কিন্তু তৃণমূলকে ভয় পেয়ে অমিত শাহের পুলিশ রামলীলা ময়দানে ধর্ণার অনুমতি দেয়নি। এরপর দ্বিতীয়বার দিল্লি পুলিশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে তৃণমূল। এবার ২ ও ৩ অক্টোবর, যন্তর-মন্তর, কেন্দ্রীয় কৃষি ভবনের বাইরে ও কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের বাসভবনের সামনে ধর্নায় বসার অনুমতি চাওয়া হয়েছে। তবে এক্ষেত্রেও রাজনৈতিক প্রতিহিংসা থেকে যদি বিজেপির পুলিশ অনুমতি না দেয়, সেক্ষেত্রে নিজেদের ভাবনার কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানালেন, ধর্ণা হবেই। পুলিশ যদি বাধা দেয়, তাহলে ২ অক্টোবর অর্থাৎ, গান্ধী জয়ন্তীতে রাজঘাটে জাতির জনকের কাছে প্রার্থনা জানাবে তৃণমূল। গান্ধীজিকে শ্রদ্ধায়-স্মরণ করতে নিশ্চয় পুলিশি অনুমতির দরকার নেই!

 

 

 

 

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...