Saturday, March 14, 2026

অনুব্রত কন্যার জামিনের শুনানি চার মাস পিছিয়ে গেল

Date:

Share post:

গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দি অনুব্রত  ও তাঁর কন্যা। তবে জেলবন্দি অনুব্রত কন্যার জামিনের আবেদন চার মাস পিছিয়ে গেল । ২০২৪ সালের ১০ জানুয়ারি পরবর্তী শুনানি হবে। এদিকে এর মাঝেই রয়েছে দুর্গাপুজো। কিন্তু পরিস্থিতি যেদিকে গড়া তাতে এবার পুজোতে তিহাড়েই থাকতে হবে সুকন্যাকে। বের হওয়ার উপায় কোনওভাবে নেই।সম্প্রতি বাংলা থেকে গরু পাচার মামলা সরে গিয়েছে দিল্লিতে। আসানসোলের সিবিআই আদালত থেকে মামলা গিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে।

প্রসঙ্গত, গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন বীরভূমের হেভিওয়েট নেতা অনুব্রত মন্ডল। দীর্ঘ রাজনৈতিক টানাপড়েনের পর দোলপূর্ণিমার দিন দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে। ইডি হেফাজত শেষে তিহাড় জেলে যান বীরভূমের দাপুটে নেতা। এদিকে গ্রেফতার হন অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি। তাঁকেও তিহাড় জেলে পাঠানো হয়। তবে আসানসোল থেকে তিহাড় জেলে যাওয়ার পর, ফের আসানসোলে ফেরার জন্য দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল।

 

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...