Monday, May 11, 2026

ফ্লোরিডায় ১১৮ কোটি টাকায় নতুন বাড়ি কিনলেন মেসি

Date:

Share post:

১১৮ কোটি টাকায় ফ্লোরিডায় নতুন বাড়ি কিনলেন মেসি।মার্কিন সাময়িকী ‘আর্কিটেকচারাল ডাইজেস্ট’ জানিয়েছে, মেসির নতুন বাড়িটির আয়তন ১০ হাজার ৫০ বর্গফুট। ফোর্ট লডারডেলের অভিজাত এলাকা বে কলোনির গেটেড কমিউনিটিতে বাড়িটি এখন অন্যতম আকর্ষণের জায়গা ।

নিশ্চয়ই ভাবছেন কী এমন আছে বাড়িটিতে?এখানে রয়েছে ১০টি শয়নকক্ষ, ৯টি বাথরুম, খোলামেলা রান্নাঘর, একটি সুইমিংপুল ও তিনটি গাড়ি রাখার গ্যারেজ। বাড়ির চারপাশ লেক দিয়ে ঘেরা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মেসি এই মুহূর্তে আর্জেন্টিনা দলের সঙ্গে বলিভিয়ার লাপাজে আছেন।ইন্টার মায়ামিতে নাম লেখানোর আগে থেকেই অবশ্য মেসি নিয়মিত পরিবার নিয়ে ফ্লোরিডায় আসতেন। ছুটি কাটানোর জন্য তাঁর পছন্দের জায়গাগুলোর একটি যুক্তরাষ্ট্রের দক্ষিণের এই অঙ্গরাজ্য।

সেখানকার পোরশে ডিজাইন টাওয়ারে ২০১৯ সালে ৯৮ কোটি টাকায় একটি বাড়ি কিনে রেখেছিলেন। বাল হারবার ও অ্যাভেনচুরার মাঝামাঝি ৬০ তলার সেই টাওয়ার ইন্টার মায়ামির মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়াম থেকে ২৫ মিনিটের দূরত্বে অবস্থিত। তবে সেখান থেকে মাঠে আসতে প্রায়ই যানজটে পড়তে হতো বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন মেসি। এখন বে কলোনির নতুন বাড়ি থেকে মাঠের দূরত্ব আরও কমেছে। এখান থেকে তাঁর গাড়ি নিয়ে স্টেডিয়ামে যেতে সময় লাগবে ১৫ মিনিট। অভিজাত এলাকা হওয়ায় এই সড়কে খুব একটা যানজটও নেই।

 

 

 

Related articles

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...