Saturday, March 14, 2026

মিডিয়া ট্রায়াল রুখতে কঠোর সুপ্রিম কোর্ট, গাইডলাইন তৈরির নির্দেশ

Date:

Share post:

বিচারের আগেই অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে। সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করছে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন। এই ধরণের প্রতিবেদন বন্ধ করতে এবার কড়া অবস্থান নিল দেশের শীর্ষ আদালত। সংবাদমাধ্যমের এই ধরণের আচরণের উপর রাশ টানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে (MHA) তিন মাসের মধ্যে গাইডলাইন তৈরি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পুলিশকে সেই গাইডলাইন মেনে অপরাধমূলক ঘটনার ব্রিফিং করতে হবে।

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ পক্ষপাত দুষ্ট সংবাদমাধ্যমের প্রসঙ্গে আরও নির্দেশ দেন, এ ব্যাপারে সব রাজ্যের শীর্ষ পুলিশ কর্তা ও জাতীয় মানবাধিকার কমিশনকেও তাঁদের সুপারিশ পেশ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সুপারিশ করবেন তাঁরা। শীর্ষ আদালত (Supreme Court) জানিয়েছে, মিডিয়া ট্রায়ালের কারণে বিচারের কাজ ব্যহত হচ্ছে। ফলে কোন পরিস্থিতিতে গিয়ে সংবাদমাধ্যমের কাছে তথ্য প্রকাশ করা হবে তা স্থির করার দরকার। সুপ্রিম কোর্টের মতে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, এখানে অভিযুক্ত এবং অভিযোগকারী দুজনের স্বার্থই জড়িয়ে রয়েছে। বাক স্বাধীনতা মৌলিক অধিকার, মিডিয়ারও খবর করার বা মতামত জানানোর অধিকার রয়েছে। কিন্তু মিডিয়া ট্রায়াল চলতে দেওয়া যায় না। তদন্ত চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ ফাঁস হয়ে যায় তাহলে সেই তদন্তেরও ব্যঘাত ঘটতে পারে। পাশাপাশি আদালতের তরফে জানানো হয়েছে, মিডিয়া ট্রায়াল বন্ধ করতে যে গাইডলাইন আনা হবে তার খসড়া প্রস্তাব ৬ সপ্তাহের মধ্যে আদালতে পেশ করতে হবে।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...