Wednesday, March 11, 2026

ছবির শ্যুটিং করতে গিয়ে উঠে এল পাইথন! ভয়ে তঠস্থ বিশ্বনাথ, নির্ভয়ে দেব-সোহম?

Date:

Share post:

‘প্রধান’ ছবির শুটিংয়ের জন্য উত্তরবঙ্গে রয়েছেন টলি অভিনেতা সোহম চক্রবর্তী। এই মুহূর্তে ছবির শ্যুটিং চলছে সেখানে। এরইমধ্যে ঘটে গেল সাংঘাতিক এক কাণ্ড! যা নিয়ে হুলুস্তূল কাণ্ড পড়ে যায় হোটেলে। মারাত্মক সেই ঘটনার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেন অভিনেতা সোহম চক্রবর্তী। ঘটনার বর্ণ্না দেন অভিনেতা বিশ্বনাথ বসুও।জানেন কী হয়েছিল?

আরও পড়ুনঃ ফ্লোরিডায় ১১৮ কোটি টাকায় নতুন বাড়ি কিনলেন মেসি
ছবির শ্যুটিং করতে উত্তরবঙ্গের একটি প্রসিদ্ধ হোটেলে রয়েছেন দেব, বিশ্বনাথ, সোহম ছাড়াও ইউনিটের সদ্যরা। কিন্তু বৃহস্পতিবার সকালে যখন সবে চায়ের কাপে চুমুক দিতে যাবেন, তখনই হোটেলের নীচে একটি বিশালাকার সাপ দেখে আঁতকে ওঠেন টলিপাড়ার অনেকেই। ইউনিটের সদস্যদের চিৎকারে সকলে নীচে এসে দেখেন, বনদফতরের কর্মীরা প্রকাণ্ড একটি সাপকে উদ্ধার করেছেন। জানা গেছে,সাপটির নাম ইন্ডিয়ান রক পাইথন।
পাইথনটিকে দেখে ভয়ে জড়সড়ো হননি অভিনেতা সোহম চক্রবর্তী। অজগরটিকে হাতে নিয়ে ছবি তুলেছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সোহম লেখেন, ‘‘সুপ্রভাত। আজকের সকালের প্রধান আকর্ষণ!’’
এদিকে,পাইথনটির একটি ছবি-সহ সমাজমাধ্যমে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন বিশ্বনাথ বসু। তিনি বলেন, ‘‘যা দেখলাম, সেটা শুধু চিড়িয়াখানা বা টিভির পর্দায় দেখা যায়।’’ অনেকেই অভিনেতাকে সাপটির সঙ্গে ছবি তুলতে অনুরোধ করেন। কিন্তু বিশ্বনাথ জানান, তাঁর সাহসে কুলোয়নি। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। বিশ্বনাথ মজা করে দেব প্রসঙ্গে বলেছেন, ‘‘দূরে ‘চাঁদের পাহাড়’-এর শঙ্কর নির্ভয়।’’

spot_img

Related articles

সংকট মোকাবিলায় SOP করবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, মজুত জ্বালানি বাংলার বাইরে না পাঠানোর আর্জি

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ দেশের জ্বালানিতে (LPG)। সঙ্কট রান্নাঘর থেকে পরিবহনে। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে জরুরি ভিত্তিতে তিনটি...

সহকর্মীর সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

অফিসের সহকর্মীদের সঙ্গে স্ত্রীর বেশি মেলামেশা পছন্দ করতো না স্বামী। সন্দেহ ছিল কোনও সহকর্মীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে।...

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার! তীব্র নিন্দা তৃণমূলের

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি (BJP) নেতার! দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বধূদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় মন্তব্য নন্দীগ্রামের...

রান্নার গ্যাসে টান, ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ তমলুকের বর্গভীমা মন্দিরে

গ্যাসের (Gas) ঘাটতির জেরে বড় সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুরের (Midnapore) বর্গভীমা মন্দির (Bargabhima Temple) কর্তৃপক্ষ। গ্যাসের সমস্যার কারণে...