Thursday, May 14, 2026

মাদ্রিদ বইমেলায় এবার কলকাতার স্টল, দুই শহরের ‘বই বন্ধুত্বের’ মউ স্বাক্ষর

Date:

Share post:

 

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ: কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেই শুধু স্পেন আসবে না, এবার কলকাতাও যাবে মাদ্রিদের বইমেলায় (Book Fair)। বৃহস্পতিবার বিকেলে কলকাতা (Kolkata) পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সঙ্গে মউস্বাক্ষর হল মাদ্রিদের প্রকাশক গিল্ডের।

স্পেনের (Spain) রাজধানী মাদ্রিদে তখন বেলা পড়ে আসছে। গরম না হলেও বাইরে ঠান্ডা তেমন নেই। তবে সৌহার্দ্যের উষ্ণতা ছড়িয়ে থাকল দুই দেশের দুই শহরের প্রকাশকদের বৈঠকে। প্রায় প্রতিবারই স্পেন আসে কলকাতা বইমেলায়। থিম হয়েছে এই ইউরোপীয় দেশটি। তাদের সঙ্গেই প্রকাশনার ক্ষেত্রে আদান-প্রদান বাড়াতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই এবার তাঁর সফরসঙ্গী ছিলেন কলকাতার বুক সেলার্স গিল্ডের দুই কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় ও সুধাংশুশেখর দে। পূর্ব-নির্ধারিত সূচি মেনেই বৃহস্পতিবার বিকেলে দুই দেশের প্রকাশনা সংস্থার কর্তাদের মধ্যে বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় এবার থেকে মাদ্রিদ বইমেলাতেও (Book Fair) স্টল দেবে কলকাতার প্রকাশনা সংস্থাগুলি। তবে শুধুমাত্র বইমেলার সময়ই নয়, সারা বছর ধরেই বই প্রকাশনা এবং লেখালেখির ক্ষেত্রে নানা আদান-প্রদান চলবে। যেমন সে দেশ থেকে আগ্রহীরা আসবেন আমাদের এখানে। আবার বাংলা থেকেও মাদ্রিদে যাবেন প্রকাশকরা। এভাবেই বই-বন্ধুত্ব দৃঢ় হবে দুই ভাষার সাহিত্যচর্চা ও প্রকাশনের জগতে।

Related articles

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...