Monday, June 15, 2026

ক্লাব না দেশ? কাকে এগিয়ে রাখলেন সুনীল?

Date:

Share post:

গতকালই ঘোষণা হয়েছে আসন্ন এশিয়ান গেমসের জন‍্য ভারতীয় দল। দলের নেতৃত্বে সুনীল ছেত্রী। যেখানে ফুটবলার ছাড়া নিয়ে জাতীয় দলের সঙ্গে ক্লাবগুলির লড়াই চলছে। সেখানে দেশের হয়েই খেলাকে এগিয়ে রাখলেন দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এদিন এমনটাই জানালেন এআইএফএফ-এর এক কর্তা।

এদিন এক সাক্ষাৎকারে সেই কর্তা বলেন,” ছেত্রী অনেক বড় মাপের খেলোয়াড়। কিন্তু ওর সঙ্গে তেমন শক্তিশালী দল পাঠাতে পারছি না আমরা। বাকিদের যখন ক্লাব ছাড়েনি, ছেত্রী তখন নিজে এগিয়ে এসে খেলতে চেয়েছে। দেশের জন্য এশিয়ান গেমসে খেলতে চায় ও। আমরা জানতাম ও এগিয়ে এসে দেশের জন্য খেলবে। দেশকে গুরুত্ব দেবে। সেটাই করেছে ও।”

এরপরই ওই কর্তা আরও বলেন,” ক্লাব ছেড়েছে বলেই তো সুনীল ছেত্রী যাচ্ছে। বেঙ্গালুরুকে সেই জন্য ধন্যবাদ। দলের সেরা ফুটবলারকে ওরা ছেড়ে দিয়েছে। এই সময় ছাড়ার কথা ফিফা বলেনি। তার পরেও ওরা ছেড়েছে।”

আরও পড়ুন:‘উৎসবের মরশুমে ডার্বি-সহ ইস্ট-মোহনের দুই ম‍্যাচে নিরাপত্তার সমস্যা’, জানালেন ক্রীড়ামন্ত্রী

 

 

 

 

Related articles

বদলে গেল ফেসবুক প্রোফাইল! রাতারাতি রাজ্যের ‘সবথেকে বড় দলে’ যোগদানের হিড়িক

লোগো এক। দলের নাম এক। রাতারাতি নতুন ফেসবুক প্রোফাইল খুলে গেল এনসিপিআই-এর। আর সেখানেই পুরোনো সব রেকর্ড প্রায়...

ISL খেলার আশ্বাস সচিব ওয়াসিমের, দলের প্রস্তুতি থেকে স্পনসর নিয়ে বড় বার্তা হুমায়ুনের

কয়েক দিন হল মহমেডানের(Mohammedan Sporting Club) দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবীর। ফুটবল দল গঠনের আগে ক্লাব কমিটি গঠন করছেন...

মিলল না জামিন, পুরনিয়োগ মামলায় জেলেই সুজিত

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মিলল না জামিন। ১ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu)।...

আসন পুনর্বিন্যাস করে কলকাতায় পুরভোট: দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন পুনর্বিন্যাস করে আগামী ৬ মাসের মধ্যে । সোমবার পুরসভার স্বচ্ছতা কর্মসূচির অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন...