Saturday, June 20, 2026

ভার্চুয়াল শুনানির ভবিষ্যৎ কী? হাইকোর্ট-ট্রাইব্যুনালের কাছে রিপোর্ট তলব শীর্ষ আদালতের

Date:

Share post:

দেশের সমস্ত হাইকোর্ট (High Court) ও কিছু ট্রাইব্যুনালে (Tribunal) এখনও কী ভার্চুয়াল শুনানি (Virtual Hearing) হচ্ছে? এখনও কী আইনজীবী ও মামলাকারীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে? নাকি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এই হাইব্রিড মোড (Hybrid Mode)? শুক্রবার এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাইল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ সাফ জানিয়েছে শীর্ষ আদালত দীর্ঘদিন ধরে এই সমস্যাটি উত্থাপন করার পরিকল্পনা করছে।

ইতিমধ্যে দেশের সব হাইকোর্টে এই মর্মে নোটিশ পাঠিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT), ন্যাশনাল কোম্পানি ল আপিল ট্রাইব্যুনাল (NCALT) এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT) কেও নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের একটি হলফনামা দাখিলের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

তবে এদিন সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, আমরা এনসিএলটি, এনসিএলএটি, এনজিটি-কেও নোটিশ পাঠিয়েছি। যেখানে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ভার্চুয়াল শুনানি নিয়ে আদালতের প্রশ্নের উত্তর দেবেন। সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট শুনানির জন্য ভিডিও কনফারেন্সিং ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আর সেই নিয়েই শীর্ষ আদালতে দায়ের হয় মামলা। এদিন মামলার শুনানি চলাকালীন মামলাকারী আদালত চত্বরে উপস্থিত ছিলেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চ মামলাকারীকে বিষয়গুলি সামনে আনার জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুন- চাঁদনি চকে এলআইসি বিল্ডিংয়ে অ.গ্নিকাণ্ড, দমকলের ৪ ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে আ.গুন

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...