Friday, March 6, 2026

খালি.স্তানিদের নিয়ে ক.ড়া বার্তার জের! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল কানাডা

Date:

Share post:

জি ২০ সম্মেলনের ‘অভূতপূর্ব সাফল্যের’ পরেই জোর ধাক্কা খেল ভারত। হঠাৎই থমকে গেল ‘কানাডিয়ান বাণিজ্য মিশন’ অর্থাৎ ভারত-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা। আগামী ৯ অক্টোবর থেকে পাঁচদিনের বাণিজ্য় আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে কী কারণে এই চুক্তি আলোচনা আপাতত স্থগিত করে দেওয়া হল, সে বিষয়ে কানাডার তরফে কিছু জানানো হয়নি।

জি-২০ সম্মেলনেই হাসিমুখে দেখা হয়েছিল দুই দেশের প্রধানমন্ত্রীর। সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকও সেরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কিন্তু সম্মেলন শেষ হতেই সম্পর্কে চিড়। এখন প্রশ্ন উঠছে, কী এমন ঘটনা ঘটল যে কানাডা এই মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করল? তবে বিশ্লেষকদের মতে, কানাডায় খলিস্তানিদের বাড়বাড়ন্ত নিয়ে কানাডাকে কড়া বার্তা দিয়েছে ভারত। দিল্লিতে সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনেও কানাডায় খালিস্তানপন্থী ও সমর্থকদের কার্যকলাপ এবং ভারতের কূটনৈতিক মিশনের বিরোধিতা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই টানাপোড়েনের জেরেই থমকে গিয়েছে বাণিজ্য চুক্তি বলে মত অনেকের।
উল্লেখ্য, সম্প্রতি কানাডায় অতিসক্রিয় হয়ে উঠেছে খলিস্তানিরা। নিশানা করা হয়েছে ভারতীয় দূতাবাসকে। ইন্দিরা গান্ধীর মৃত্যুদৃশ্য নিয়ে ট্যাবলো বের করে খলিস্তানিরা। দেশের নানা প্রান্তে ‘কিল ইন্ডিয়া’ পোস্টারও ছড়িয়ে পড়ে। এই বিষয়ে ট্রুডো সরকারকে কড়া বার্তা দিয়েছে ভারত।

আরও পড়ুন- গিরিরাজকে চিঠি ডেরেকের, ৩ অক্টোবর দেখা করতে চান মমতা-অভিষেক

 

spot_img

Related articles

মুক্তির আগেই চড়ছে পারদ, ট্রেলার লঞ্চে সাড়া ফেলে দিল ‘কর্পূর’!

মুক্তির দিন যতই এগোচ্ছে ততই পারদ চড়ছে অরিন্দম শীল পরিচালিত পলিটিকাল থ্রিলার ‘কর্পূর’ এর। প্রথম থেকেই চর্চায় এই...

পাহাড়ে সাজ সাজ রব, শুক্রবার দু’দিনের সফরে রাজ্যে রাষ্ট্রপতি

শুক্রবার দু’দিনের সফরে রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬ ও ৭ মার্চ তাঁর এই সফরকে কেন্দ্র করে...

বরুণদের হতশ্রী বোলিংয়েও ‘ট্র্যাজিক নায়ক’ বেথেল, ব্রিটিশ বধ করে কাপযুদ্ধের দুয়ারে ভারত

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) ফাইনালে ভারত(India)। মুম্বইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে কাপ জয়ের দুয়ারে টিম ইন্ডিয়া(India)। রবিবার কাপযুদ্ধের...

শচীন-পুত্রের বিয়ের অনুষ্ঠান থেকে মাঠে হাজির রোহিত-ধোনি, তারকা সমাবেশ রাতেও

নক্ষত্র সমাবেশে উজ্জ্বল শচীন তেন্ডুলকরের পু্ত্র অর্জুনের ( Arjun Tendulkar )বিবাহ অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার...