Wednesday, June 3, 2026

ফের বিরোধী জোটের নয়া নামকরণ নিয়ে অমিত শাহ বিঁধলেন বিরোধীদের

Date:

Share post:

ফের বিরোধী জোটের নয়া নামকরণ নিয়ে অমিত শাহ বিঁধলেন বিরোধীদের।শনিবার বিহারের মধুবনিতে বিজেপির এক জনসভায় তিনি বলেন, “আগে ওরা ইউপিএ নাম দিয়ে জোট করে ১২ লক্ষ কোটি টাকারও বেশি দুর্নীতি করেছে। এবার ওরা নতুন নাম দিয়ে দুর্নীতি করার ষড়যন্ত্র করছে। রেলমন্ত্রী থাকার সময় লালুপ্রসাদ যাদব বড় দুর্নীতি করেছিলেন। ইউপিএ নাম নিয়ে ওরা ফিরতে পারবে না বুঝতে পেরে, ওরা ওদের নতুন জোটের নাম রেখেছে ‘ইন্ডি’ জোট। ওদের জোটের নেতারা রাখিবন্ধন, জন্মাষ্টমীতে ছুটি বাতিল করে, রামচরিতমানসকে অসম্মান করে। সনাতন ধর্মকে রোগের সঙ্গে তুলনা করে। ওরা আসলে শুধু তোষণ আর দুর্নীতির রাজনীতি করছে।”

গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, INDIA জোট সনাতন পরম্পরাকে সমাপ্ত করতে চায়। তিনি নিজের বক্তব্যে স্বামী বিবেকানন্দ থেকে লোকমান্য তিলকের প্রসঙ্গ উত্থাপন করেন। মোদি বলেন, ‘বিরোধীরা মিলে মিশে সনাতনকে খণ্ড করতে চান।’ তিনি ‘সতর্ক থাকা’ নিয়েও দেন বার্তা। তিনি বলেন, সংঘবদ্ধভাবে এর মোকাবিলা করতে হবে।

উল্লেখ‌্য, বিরোধীদের নয়া জোট ‘ইন্ডিয়া’কে ‘ইন্ডি’ জোট নামেই আক্রমণ করছে গেরুয়া শিবির। শুক্রবার এর কারণ ব‌্যাখ‌্যা করেছেন বিজেপি নেতা তথা সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি বলেন, “কিছু লোক বলছেন ইন্ডিয়া অ‌্যালায়েন্স, কিন্তু বলা উচিত ইন্ডি অ‌্যালায়েন্স। জোট শব্দটি দুবার বলা ঠিক নয়।” শাহ বিহারে আরজেডি-জেডিইউ জোটকে ‘তেলে-জলে’ জোট বলেও কটাক্ষ করেছেন। তাঁর মতে, তেলে-জলে যেমন মিশ খায় না, তেমনই বিহারে লালু-নীতীশের জোটও ‘অবাস্তব’।

 

 

 

 

Related articles

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...