Tuesday, May 26, 2026

বিশ্বকাপের আগে দুই ক্রিকেটারের চোট চিন্তায় রাখছে ভারতের কোচ এবং অধিনায়ককে

Date:

Share post:

এশিয়া কাপ জয় ভারতের। এরপর অস্ট্রেলিয়া সিরিজ, আর তারপর একদিনের ক্রিকেট বিশ্বকাপ। এই জয় নিঃসন্দেহে বিশ্বকাপের আগে ভারতের আত্মবিশ্বাস বাড়াবে। তবে টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে কিছু ক্রিকেটারের চোট। যেই কথা এশিয়া কাপ জয়ের পরই শোনা কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার গলায়। ২০২৩ এশিয়া কাপে চোট পান অক্ষর প‍্যাটেল এবং শ্রেয়স আইয়র। তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ কোচ এবং অধিনায়কের।

ম‍্যাচের পর রোহিত বলেন,” অক্ষরের একটি ছোট টিয়ার রয়েছে। দেখে মনে হচ্ছে, এটা সারতে হয়তো এক সপ্তাহ বা ১০ দিন সময় লাগবে। আমি সঠিক বলতে পারব না। আমাদের দেখতে হবে, সেই চোটের পরিস্থিতি কী হয়। তবে আমি নিশ্চিত নই যে, ও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দু’টি ম্যাচ খেলতে পারবে কিনা। তবে আমরা অপেক্ষা করে দেখব।” অপরদিকে শ্রেয়সকে নিয়ে রোহিত বলেন,” শ্রেয়স এই খেলার জন্য ফিট ছিল না। কারণ ও এখনও কিছু নির্দিষ্ট প্যারামিটারে টিক দিতে পারেনি। আমি মনে করি, ও অনেকটাই ফিট হয়ে উঠেছে। আর বেশির ভাগ প্যারামিটারেই টিক চিহ্ন দিয়েছে। তবে সবগুলোতে দিতে পারিনি। ও এখনও পর্যন্ত ৯৯ শতাংশ ফিট। কিন্তু ওকে দেখে ভালো বোধ হচ্ছে। ও দীর্ঘ সময় ধরে ব্যাটিং এবং ফিল্ডিং করেছে। আমি মনে করি না, এটি আমাদের জন্য চিন্তার বিষয়।”

দুই ক্রিকেটারের চোট নিয়ে দ্রাবিড় বলেন,” বিশ্বকাপের এত কাছে এসে ক্রিকেটারেরা চোট পেলে দল বড় ধাক্কা খায়। আমরা আশা করছি দু’জনেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। না হলে আমাদের ক্ষতি। চোট সারিয়ে ফেরা ক্রিকেটার আবার চোট পেয়ে গেলে সেই পরিকল্পনায় ধাক্কা লাগে। আশা করছি পরিস্থিতি ঠিক হয়ে যাবে।”

আরও পড়ুন:মাঠের বাইরে দুরন্ত পারফরম্যান্স, মাঠকর্মীদের জন‍্য বিরাট পুরস্কার ঘোষণা এসিসি সভাপতি জয় শাহ’র


Related articles

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...