Wednesday, May 20, 2026

দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে বিধ্বং.সী অ.গ্নিকাণ্ড! পুড়ে ছাই বহু নথি

Date:

Share post:

দুর্গাপুর সিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিশ্বকর্মা পুজোর দিন বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের কবলে পড়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরও।রাতভর বিধ্বংসী আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে তৎপর দমকল। ঘটনাস্থলে ইতিমধ্যে রয়েছে দমকলের ৩টি ইঞ্জিন। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই উন্নয়ন পর্ষদের গুরুত্বপূর্ণ নথি।

আরও পড়ুনঃভাইস চেয়ারম্যানের প্যানেলে শান্তনু সেন, রাজ্যসভায় ঘোষণা ধনকড়ের

সোমবার মধ্যরাতে এই আগুন লাগার ঘটনা ঘটে। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুনে ভস্মীভূত হয়েছে বহু নথিপত্র, পুড়েছে আসবাবপত্রও। খবর পেয়ে ঘটনাস্থলে যান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও আধিকারিকরা। যায় দুর্গাপুর সিটি সেন্টার পুলিশও। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। প্রায় ৫ ঘণ্টা ধরে দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণ করার কাজ চালায়। দমকলের আধিকারিকরা জানান, এই ভবনে জলের কোনও সোর্স ছিল না। অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। একটা ওয়াটার রিজার্ভারও বিল্ডিংয়ে থাকলে এতটা সমস্যা হতো না বলে মত দমকলের।
এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় জানান, রাত ২টো ১০ নাগাদ কর্মরত নিরাপত্তারক্ষীরা দফতরের শৌচালয়ের দিক থেকে ধোঁয়া বেরোতে দেখেন।এরপরই শুরু হয় হইচই। এদিকে মুহূর্তে ধোঁয়া আগুনের লেলিহান শিখাত রূপান্তরিত হয়। দুর্গাপুরের দমকল বিভাগে খবর দেওয়া হলে একের পর এক ইঞ্জিন আসতে শুরু করে।
তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় দমকলের বেশ কিছু ইঞ্জিন পানাগড়, রানিগঞ্জ থেকেও আনা হয়। এমনকি অন্ডাল বিমানবন্দর থেকে আসে দমকলের ইঞ্জিন। মঙ্গলবার সকালে আগুনের তীব্রতা কমেছে। তবে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলছেন না দমকলকর্মীরা।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...