Saturday, March 14, 2026

কয়লা পাচার কাণ্ডে ফের মূল চক্রী লালাকে দিল্লিতে তলব ইডির

Date:

Share post:

কয়লা পাচার কাণ্ডে ফের কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে মূল চক্রী লালা ওরফে অনুপ মাজি। তাঁকে বুধবার দিল্লির ইডি অফিসে তলব করা হয়েছে। বেলা ১১টার মধ্যে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অনুপ মাজিকে। এর আগেও বহুবার তাঁকে তলব করা হলেও একবারই মাত্র তিনি সিবিআই দফতরে উপস্থিত হয়েছিলেন। কলকাতার নিজাম প্যালেসে গিয়ে সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন লালা।এখন প্রশ্ন, এবার দিল্লির ইডি অফিসে কি তিনি যাবেন? জানা গিয়েছে, এবারও তিনি হাজিরা এড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সংস্থা।

সিবিআই ২০২১ সালের এপ্রিল মাসে জিজ্ঞাসাবাদ করেছিল অনুপ মাজিকে। আদতে পুরুলিয়ার বাসিন্দা অনুপ মাজি। বিভিন্ন কয়লা খনি থেকে পাচারের ক্ষেত্রে অন্যতম বড় মাথা ছিলেন তিনি। তার বেশ কিছু প্রমাণ আগেই কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে এসেছে বলে দাবি। তবে পাচারচক্র এবং টাকা কোথায় কোথায় বণ্টন করা হতো, সেসব সম্পর্ক বিস্তারিত তথ্য হাতে পেতে লালাকে জিজ্ঞাসাবাদ জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা।

এর আগে যখন বারবার লালাকে কয়লাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেসময় তিনি সুপ্রিম কোর্ট থেকে ‘রক্ষাকবচ’ নিয়েছিলেন।সেই মেয়াদ শেষের পরও অবশ্য তাঁকে সেভাবে কোনও আইনি প্যাঁচে পড়তে হয়নি। কিন্তু কয়লা কেলেঙ্কারির কিনারা করতে ফের সক্রিয় হয়ে উঠেছে ইডি। সেই কারণে পাচারের আর্থিক দিক সম্পর্কে জানতে ফের লালাকে তলব করা হয়েছে বুধবার। তবে তিনি বুধবার আদৌ দিল্লির দফতরে যাবেন কি না, তা সময়ই বলবে।

 

 

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...