Wednesday, June 10, 2026

গুণীজন সম্বর্ধনা, জমজমাট বোধি ভবনস কলেজিয়েট স্কুলের বার্ষিক অনুষ্ঠান

Date:

Share post:

গুণীজন সম্বর্ধনা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট বোধি ভবনস কলেজিয়েট স্কুলের বার্ষিক অনুষ্ঠান। মঙ্গলবার, সন্ধেয় উত্তম মঞ্চে এই অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (Lifetime Achievement Award) দেওয়া হল পণ্ডিত অজয় চক্রবর্তীকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সুপর্ণানন্দ, বিধায়ক দেবাশিস কুমার, নৃত্যশিল্পী ও সমাজকর্মী অলকানন্দা রায়। এই অনুষ্ঠানে পাঁচটি স্কুলের (School) প্রিন্সিপালদের সেরার সম্মান দেওয়া হয়।

যে প্রিন্সিপালরা সম্মান পেলেন:
বিড়লা হাই স্কুল- লাভলিন সায়গল
এপিজে স্কুল, পার্ক স্ট্রিট – পারমিতা গুহ রায়
কেন্দ্রীয় বিদ্যালয়, বালিগঞ্জ- উত্তকুমার
আর্মি পাবলিক স্কুল, বালিগঞ্জ- শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
ভারতীয় বিদ্যাভবন, সল্টলেক – মিস্টার দাশগুপ্ত

বিজ্ঞানে অসাধারণ অবদানের জন্য বিশেষ সম্মান দেওয়া হয় ডক্টর শুভাশিস চট্টোপাধ্যায়কে। তিনি ভাবা অ্যাটোমিক রিসার্চের বিজ্ঞানী। তথ্য সংস্কৃতি বিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

এর পাশাপাশি এ বছর বোর্ডের পরীক্ষায় সাত কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়। সেরা শিক্ষকদেরও সম্মান জানানো হয়। স্কুলের (School) পড়ুয়ারা মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

আরও পড়ুন- শুভেন্দুর সভায় “মমতাদি জিন্দাবাদ” স্লোগান! মুখ লুকোনোর জায়গা পেলেন না ‘দলবদলু’

 

 

Related articles

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...

কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের

দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে কি না, তা নিয়ে এখনও মুখ খোলেনি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।...