Wednesday, June 10, 2026

শুভেন্দুর সভায় “মমতাদি জিন্দাবাদ” স্লোগান! মুখ লুকোনোর জায়গা পেলেন না ‘দলবদলু’

Date:

Share post:

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই নারী ক্ষমতায়নে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। একের পর এক সরকারি প্রকল্প এনেছেন যাতে ছোট থেকে মেয়েরা সামাজিক সুরক্ষা পায়। তারই প্রতিফলন দেখা গেল বিজেপির সভায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিতিতেই মহিলা বিজেপি কর্মীরা স্লোগান তোলেন “মমতাদি জিন্দাবাদ”।

মঙ্গলবার সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে ছিল বিজেপির পঞ্চায়েত রাজ সভা। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পাশাপাশি উপস্থিত ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুর বিধায়ক অনুপ সাহা প্রমুখ। সেখানেই নারী শক্তির পক্ষে জয়ধ্বনি দিতে শুরু করেন বিজেপির মহিলা মোর্চার নেতা-কর্মীরা। প্রথমে “নারী শক্তি জিন্দাবাদ”। তারপর “জয় মমতাদি জিন্দাবাদ” স্লোগান দেন তাঁরা। মঞ্চে বসে শুভেন্দু তখন পালানোর পথ পাচ্ছেন না। মুখ লুকোনোর জায়গা পাচ্ছেন না।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেন, মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার রঙ না দেখে সবাইকে দেওয়া হয়েছে। তাই তাঁদের বিবেক কথা বলেছে। বিজেপি নেতা দিলীপ ঘোষের পরিবারই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য লাইন দিয়েছেন। নারী ক্ষমতায়নের বিষয়ে বারবার জোর দেন মুখ্যমন্ত্রী। স্পেন সফরে এখন বার্সেলোনায় রয়েছেন তিনি। সেখানেও শিল্প সম্মেলনে তাঁর মুখে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডারের কথা। তিনি বলেন, শুধু মেয়েদের লেখাপড়া শেখালেই হবে না, তাদের প্রতিষ্ঠিত করতে হবে। এই কারণে রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পাচ্ছেন দলমত নির্বিশেষে বাংলার সব মহিলারা। সেই কারণেই বিজেপির সভাতেও উঠছে “জয় মমতাদি জিন্দাবাদ” ধ্বনি।

 

 

 

Related articles

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...