Friday, May 22, 2026

শোকজ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ বিজেপি সাংসদ রমেশ বিধুরি

Date:

Share post:

এ বার দলের অসন্তোষের মুখে পড়লেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। লোকসভায় বহুজন সমাজ পার্টির (বিএসপি) সাংসদ কুনওয়ার দানিশ আলি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে বিধুরির বিরুদ্ধে। এই নিয়ে বিতর্কের আবহে বিধুরিকে শো-কজ়ের নোটিশ (কারণ দর্শানোর নোটিশ) দিয়েছে বিজেপি।

চন্দ্রযান-৩ নিয়ে লোকসভায় আলোচনার সময় বিএসপি সাংসদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন বিধুরি। তাঁর ওই মন্তব্য লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তাতে বিতর্ক থামেনি।

ঘটনার তিনদিন পর এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদের দাবি, এই ঘটনাটি খতিয়ে দেখছেন স্পিকার ওম বিড়লা। তাই বিতর্ক নিয়ে তিনি কোনওমতেই কোনও মন্তব্য করতে চান না।
রবিবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন অভিযুক্ত সাংসদ বিধুরি। তবে গোটা বিষয়টি এড়িয়ে যেতে দেখা যায় তাঁকে।

 

 

 

Related articles

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...