Monday, March 16, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএল-এর প্রথম ম‍্যাচেই আটকে গেল ইস্টবেঙ্গল এফসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসির সঙ্গে গোলশূন‍্য ড্র করল কার্লোস কুয়াদ্রাতের দল। ভালো খেলেও গোলের দর্শন পেল না লাল-হলুদ। নিশ্চিত দু’পয়েন্ট মাঠে ফেলে এল কুয়াদ্রাতের দল।

২) এশিয়ান গেমসে গ্রুপ পর্বের দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় পৌঁছেছে ভারতীয় দল। পরের ম্যাচে প্রতিপক্ষ এশীয় ফুটবলের অন্যতম শক্তি সৌদি আরব। দল শেষ ষোলোয় পৌঁছালেও এখনও ক্ষোভ যাচ্ছে না ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর। এভাবে প্রতিযোগিতা খেলতে যাওয়ায় খুশি নন ভারতীয় দলের অধিনায়ক।

৩) এবার লিওনেল মেসির পাল্টা দিল তাঁর প্রাক্তন ক্লাব পিএসজি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, তিনি আর্জেন্তাইন দলের একমাত্র ফুটবলার যিনি ২০২২ বিশ্বকাপজয়ের পর নিজের ক্লাব থেকে কোনওরকম সম্মান বা উদযাপন পাননি।

৪) এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা। শ্রীলঙ্কাকে হারিয়ে মহিলা ক্রিকেটে সোনা জয় টিম ইন্ডিয়ার। এদিন ফাইনালে লঙ্কানদের ১৯ রানে হারাল হরমনপ্রীত কৌরের দল। ভারতের হয়ে বল হাতে তিন উইকেট তিতাস সাধুর।

৫) অজিদের বিরুদ্ধে দ্বিতীয় ম‍্যাচে পাহাড় সমান রান করলেও, একদিনের বিশ্বকাপের আগে চিন্তায় দলের অধিনায়ক কে এল রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম‍্যাচে দলের ফিল্ডিং নিয়ে একেবারেই খুশি নন তিনি। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে নিজেই জানালেন সেকথা।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

spot_img

Related articles

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...