Saturday, May 16, 2026

AITT-তে দারুণ ফল রাজ্যের ITI প্রশিক্ষণপ্রাপ্তদের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অল ইন্ডিয়া ট্রেড টেস্টে সর্বোচ্চ পাশ আউট রেট পেল পশ্চিমবঙ্গ। এ সাফল্যের কথা খোদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এক্সে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ITI প্রশিক্ষণপ্রাপ্ততরা জাতীয় স্তরের পরীক্ষা অল ইন্ডিয়া ট্রেড টেস্টে ভালো পারফর্ম করেছে এটা জানাতে পেরে আনন্দিত। চলতি বছর বিভিন্ন কোর্সের বিভাগ থেকে সারা দেশে ৫০ জন টপারের মধ্যে পশ্চিমবঙ্গের ৮জন ITI ছাত্র রয়েছে যা সারা দেশে সর্বোচ্চ। তাদের মধ্যে চারজন মেয়ে।“

তিনি আরও জানান,”গত বছর, AITT-তে টপারদের মধ্যে পশ্চিমবঙ্গের ১০ জন ছিলেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে TETSD প্রোগ্রামে সংবর্ধনা দেওয়া হয়েছিল।“ একইসঙ্গে তিনি জানিয়েছেন, “দেশের সমস্ত প্রধান রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ আইটিআই ছাত্রদের সর্বোচ্চ পাশ আউট শতাংশও অর্জন করেছে।“

আরও পড়ুন- নির্মলচন্দ্রর শপথ: মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, বিধানসভায় বোসকে আহ্বান স্পিকারের

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...