Thursday, May 14, 2026

এশিয়ান গেমসে ফের সোনা, ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনার পদক জয় ভারতের

Date:

Share post:

এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের। বৃহস্পতিবার দিনের শুরুতেই এশিয়ান গেমসে সোনা জিতল ভারতীয় দল। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতের সরবজ্যোৎ সিং, শিবা নারওয়াল ও অর্জুন সিং চিমা। তাঁরা মোট ১৭৩৪ পয়েন্ট স্কোর করেছেন। ১ পয়েন্ট কম পাওয়ায় রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল চিনকে। তৃতীয় স্থানে শেষ করে ভিয়েতনাম। এই সোনা জয়ের ফলে এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এখনও পযর্ন্ত ৬টি সোনা।

 

ভারতীয় শুটারেরা প্রথম রাউন্ডে স্কোর করেন ২৮৪। দ্বিতীয় থেকে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত তাঁদের স্কোর যথাক্রমে ২৮৭, ২৯১, ২৯৪, ২৯০ ও ২৮৮। সব মিলিয়ে ১৭৩৪ পয়েন্ট স্কোর করেন তাঁরা। প্রথম স্থানে শেষ করে সোনা জেতে ভারত।

এদিন আরও একটি পদক এসেছে উশু থেকে। উশুতে মহিলাদের ৬০ কেজি বিভাগে ভারতের রোশিবিনা দেবী রুপোর পদক জিতেছেন।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...