Saturday, March 14, 2026

রূপকথা থেকে চির বিদায় পটারের হেডমাস্টার ডাম্বলডোরের

Date:

Share post:

জাদুরাজ্যে শিশুদের উদ্ভাবনী ক্ষমতা নিয়ে হগওয়ার্টসের (Hogwarts University) হেডমাস্টারকে নানা সিদ্ধান্ত নিতে দেখা গেছে। অনেক অসম্ভবকে সম্ভব করা গেছে। কিন্তু জীবনের মঞ্চে ম্যাজিকটা আর হল না। ৮২ তেই নিভল প্রাণ প্রদীপ। চলে গেলেন ‘হ্যারি পটার'(Harry Potter)খ্যাত আইরিশ-ব্রিটিশ অভিনেতা মাইকেল গ্যামবন (Michael Gambon)। প্রায় পাঁচ দশকের বিস্তৃত অভিনয় জীবনের শুরুটা ছিল থিয়েটারের মঞ্চ। শেক্সপিয়রের না়টক থেকে শুরু করে ‘দ্য লস্ট প্রিন্স’-এ রাজা সপ্তম এডওয়ার্ড, ‘দ্য কিংস স্পিচ’-এ রাজা পঞ্চম জর্জের চরিত্রে অভিনয় করেছিলেন মাইকেল। ২০০৪ সালে হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজ়িতে যোগ দেন। হগওয়ার্টসের হেডমাস্টার ডাম্বলডোর (Professor Dumbledore) হিসেবে তাঁকে আলাদা ভালবাসা দিয়েছিলেন দর্শক। শেষ জীবনে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন জাদুর দুনিয়ার প্রিয় প্রধান শিক্ষক। এবার সব শেষ।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মাইকেল। ‘লেয়ার কেক’, ‘দ্য ইনসাইডার’-এর মতো ছবিতে খলচরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন। ‘ওথেলো’তে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অভিনেতা। পরিবার সূত্রে খবর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...