Wednesday, May 13, 2026

টলিউডে বাঘাযতীনের নতুন চমক, দেবের সিনেমায় ‘বিশেষ’ খুদেদের গান!

Date:

Share post:

সুপারস্টার দেব (Dev) সবসময় তার দর্শকদের চমক দিতে পছন্দ করেন। সেদিনের ‘পাগলু’ আজ ‘বাঘাযতীন’ অবতারে সকলকে চমকে দিয়েছিলেন আগেই। ব্যোমকেশ চরিত্রে নিজেকে ভেঙে গড়েছিলেন সাংসদ অভিনেতা। এবার দেশপ্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন। ভাবনা চিন্তা থেকে পোশাক পরিচ্ছদ সবেতেই অভিনবত্ব দেব (Dev)প্রযোজিত সিনেমায়। এবার ‘বাঘাযতীন’ ছবির (Bagha Jatin) ‘বাঘা বাঘা হে’ গান রিলিজের আগেও অনুরাগীদের মন জয় করে নিলেন তারকা। পুজোতে মুক্তি পাবে এই সিনেমা আর সেখানেই গানে গলা মিলিয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন খুদেরা। ভিডিও শেয়ার করলেন অভিনেতা(Actor )নিজেই।

পুজোয় মুক্তি পাচ্ছে দেবের নতুন সিনেমা ‘বাঘাযতীন’ । ছবির একটি গান আগেই প্রকাশ্যে এসেছে। রূপম ইসলাম আর দেবের যুগলবন্দি অনুরাগীদের নজর কেড়েছে। শুধু যে প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গে কাজ করাই নয় , নতুন মুখ, নতুন পরিচালকদের পাশে দাঁড়িয়েছেন সাংসদ অভিনেতা। এই সিনেমায় ছোট্ট শিশুদের গাওয়া গান যেন আবার তা প্রমাণ করলো।টলিউড সুপারস্টার দেব ক্যাপশনে লিখলেন- “বাঘাযতীন ছবির দ্বিতীয় গান আমরা রিলিজ করতে চলেছি । যে গান নবীন প্রজন্মকে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও তাঁর বীর গাথার সঙ্গে পরিচয় করাবে।” চলতি মাসের শেষ দিনেই প্রকাশ্যে আসবে এই গানের ভিডিও।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...