Wednesday, June 3, 2026

খড়্গপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডা.কাতির চেষ্টা!চলল গু.লিও

Date:

Share post:

পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে সোনার দোকানি দুঃসাহসিক ডাকাতি। শুক্রবার সাতসকালে গয়নার দোকানে ডাকাতির চেষ্টা করে একদল দুষ্কৃতী। ডাকাতিতে বাধা দেওয়া হলে  স্বর্ণ বিপণীর মালিককে লক্ষ্য করে গুলিকে চালায় এক দুষ্ক্তী। গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। আহত ওই দোকানের এক কর্মীও। তাঁকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় গয়নার দোকানের পর ব্যাঙ্ক ডাকা*তির চেষ্টা ! তদন্তে পুলিশ

জানা গিয়েছে, গুলিবিদ্ধ স্বর্ণ বিপণীর মালিকের নাম আশিসকুমার দত্ত। খড়্গপুর শহরের গোলবাজার এলাকায় একতি গয়নার দোকান রয়েছে তাঁর। শুক্রবার সকালে ছেলেকে সঙ্গে নিয়ে নিজের দোকানে যান আশিস। অভিযোগ, দোকান খোলার সময়ই আচমকা চার-পাঁচ জন আশিসকে ঘিরে ধরেন। তাঁর দোকানে ঢোকার চেষ্টা হয়। বাধা দিলে এক জন আশিসকে লক্ষ্য করে গুলি চালান। গুলিটি লাগে পেট এবং বুকের মাঝখানে। সেখানেই লুটিয়ে পড়েন দোকানমালিক। অন্যদিকে, ডাকাতিতে বাধা দেওয়ায় দোকানের এক কর্মীকে অস্ত্র দিয়ে কোপ দেয় ডাকাতদল। চিৎকার শুনে আশপাশের দোকানিরা ছুটে এলে ডাকাত দলটি চম্পট দেয়।
সঙ্গে সঙ্গে দোকানমালিককে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।কে বা কারা এই ডাকাতির সঙ্গে যুক্ত তার খোঁজে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...